× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৯ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশেষ প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ৯, ২০২৬, ০৬:৫৩ এএম

উগ্রবাদী সন্দেহে গ্রেপ্তার

ফের রিমান্ডে দুজন, চারজন কারাগারে

বিশেষ প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ৯, ২০২৬, ০৬:৫৩ এএম

ফের রিমান্ডে দুজন, চারজন কারাগারে

রাজধানীর যাত্রাবাড়ীতে উগ্রবাদী সংগঠনের কার্যক্রমে জড়িত সন্দেহে গ্রেপ্তার ছয়জনের মধ্যে দুজনকে ফের তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। অপর চারজনকে কারাগারে পাঠানোর পাশাপাশি আগামী ১২ জুলাইয়ের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম এ আদেশ দেন। রিমান্ডে নেওয়া দুই আসামি হলেন শাহ আমানত সাবির ও হোসাইন তানিম। দুই সদস্যকে ফের তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। আমানত সাবির ‘ফাতাহ কমব্যাট সিস্টেম’ নামের একটি মার্শাল আর্ট সংগঠনের প্রতিষ্ঠাতা। অভিযোগ রয়েছে, মার্শাল আর্টের আড়ালে তিনি তরুণদের উগ্রবাদী প্রশিক্ষণ দিতেন।

এদিকে অপর চারজন জুনায়েদ, আতাউল্লাহ শাহ, আবিদুর রহমান ও বায়েজিদকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। তিন দিনের রিমান্ড শেষে গতকাল ছয়জনকে আদালতে হাজির করে যাত্রাবাড়ী থানার পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক এ বি সিদ্দিক শাহ আমানত সাবির ও হোসাইন তানিমের সাত দিনের রিমান্ড আবেদন করেন। পাশাপাশি বাকি চারজনকে কারাগারে আটক রাখার আবেদন জানান। শুনানি শেষে আদালত দুই আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন এবং অন্য চারজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে গত ৫ জুলাই ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় ছয়জনকে গ্রেপ্তার দেখিয়ে সাত দিনের রিমান্ড আবেদন করা হলে আদালত প্রত্যেকের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন। রিমান্ড আবেদনে বলা হয়, গত ৫ জুলাই ভোরে গোপন সংবাদ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ জানতে পারে, যাত্রাবাড়ীর মিনি কক্সবাজার এলাকার বালুর মাঠে উগ্রবাদী সংগঠনের কয়েকজন সদস্য প্রশিক্ষণের উদ্দেশ্যে সমবেত হয়েছেন। পরে সেখানে অভিযান চালিয়ে পালানোর চেষ্টাকালে ছয়জনকে আটক করা হয়। পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা সেখানে উপস্থিত থাকার সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি। গোয়েন্দা তথ্য ও প্রাথমিক তদন্তে তাদের উগ্রবাদী সংগঠনের কার্যক্রমে সম্পৃক্ততার সন্দেহ পাওয়া গেছে। মামলার তদন্ত শেষ করে আগামী ১২ জুলাইয়ের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত।

রূপালী বাংলাদেশ

Link copied!