× UCB Sticker Card
শনিবার, ১১ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ১১, ২০২৬, ০৬:১৭ এএম

চট্টগ্রাম বোর্ডের আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ১১, ২০২৬, ০৬:১৭ এএম

চট্টগ্রাম বোর্ডের আজকের  এইচএসসি পরীক্ষা স্থগিত

বন্যা পরিস্থিতির অবনতি ঘটায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন পাঁচ জেলায় আজ শনিবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হয়েছে। গতকাল শুক্রবার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানান।

চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক পারভেজ সাব্বির চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আবহাওয়ার মারাত্মক অবনতি ও বন্যা পরিস্থিতি খারাপ হওয়ায় এ বোর্ডের চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবানে ১১ জুনের পরীক্ষা স্থগিত করা হয়েছে।

এই পাঁচ জেলায় সেদিন মাদ্রাসা শিক্ষা বোর্ডের আলিম এবং কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি বিএমটি, ভোকেশনাল ও ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষাও স্থগিত থাকবে। আজ চট্টগ্রাম বোর্ডে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে পরীক্ষা হওয়ার কথা ছিল। এ পরীক্ষার নতুন তারিখ পরে জানিয়ে দেওয়া হবে।

দুর্যোগপূর্ণ এলাকায় বিদ্যুৎ না থাকায় মাইকিং করে বিষয়টি জানিয়ে দিতে কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

বৈরী আবহাওয়ার কারণে এর আগে গত বুধবার চট্টগ্রাম বোর্ডের এইচএসসি এবং চট্টগ্রাম বিভাগের সব জেলায় আলিম এবং এইচএসসি বিএমটি, ভোকেশনাল, ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষা স্থগিত করা হয়েছিল। চলতি বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষা অভিন্ন প্রশ্নপত্রে অনুষ্ঠিত হচ্ছে। তবে দুর্যোগপূর্ণ পরিস্থিতির কথা বিবেচনা করে প্রতিটি বিষয়ে তিন সেট করে প্রশ্ন করা হয়েছে।

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা গত ২ জুলাই শুরু হয়। এ পরীক্ষার জন্য চট্টগ্রাম বোর্ডে নিবন্ধিত শিক্ষার্থীর সংখ্যা ৯৯ হাজার ৬৮৮।

 

রূপালী বাংলাদেশ

Link copied!