× UCB Sticker Card
বুধবার, ১৫ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ১৫, ২০২৬, ০৬:১৭ এএম

বললেন ডা. জাহেদ উর রহমান

শেখ হাসিনা ফিরলে স্বাগত জানাব

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ১৫, ২০২৬, ০৬:১৭ এএম

শেখ হাসিনা ফিরলে  স্বাগত জানাব

ক্ষমতাচ্যুত ও দ-িত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে তাকে স্বাগত জানানো হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। গতকাল মঙ্গলবার সচিবালয়ে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনা আগামী ডিসেম্বরে দেশে ফিরে আসবে, এ বিষয়ে প্রশ্নের উত্তরে তথ্য উপদেষ্টা বলেন, ‘তার (শেখ হাসিনা) মৃত্যুদ- হয়েছে। তিনি আসবেন, তাকে আমরা যদি প্রত্যর্পণ করে আনতে পারি আমরা তো সেই চেষ্টাই করছি। আর উনি যদি আমাদের সাথে দুই পক্ষে যোগাযোগ করে আসে, তাহলে আদালতে যাবেন, উনি মামলা ফেস করবেন।’

তিনি আরও বলেন, ‘বিষয়টা নিয়ে আমাদের চিফ প্রসিকিউটর জবাব দিয়েছেন এবং গতকাল আমি দেখলাম আমাদের পররাষ্ট্র প্রতিমন্ত্রী কথা বলেছেন। উনার আসার ব্যাপারে আমরা যেহেতু চেষ্টা করছি, উনি যদি আসেন আমরা কিন্তু শুরু থেকেই বলছি তাকে স্বাগত জানাব’।

উপদেষ্টা আরও বলেন, ‘উনি মামলার জন্য আইসিটিতে এখন বিদেশি আইনজীবী আনারও স্কোপ আছে, পৃথিবীর শ্রেষ্ঠতম আইনজীবী তিনি আনুন’। উপদেষ্টা আরও বলেন, ‘তিনি তাকে ডিফেন্ড করার চেষ্টা করুন। ওখানে অবজারভার রাখা যায়, ওখানে ভিডিও ক্যামেরা রাখা যায়, এতটাই আধুনিক করা হয়েছে ইন্টেরিমের সময়। এই আইসিটিকে একেবারে স্বচ্ছ বিচারের মাধ্যমে সব প্রসেস চলবে।’

‘এই দেশের জনগণ চায় তিনি যে অপরাধ করেছেন যে, মৃত্যুদ- আছে সেটা যেন বহাল থাকে। সেটা কার্যকর হবে, সেটাও জনগণ দেখতে চায়’, মন্তব্য করেন উপদেষ্টা।

রূপালী বাংলাদেশ

Link copied!