মো. আশতাব হোসেন
পরাজিত হয় না
জাগ্রত ইচ্ছা অপূরণের যন্ত্রাঘাতে
বারবার পরাজিত হয় প্রাণে,
তবুও আশার পাখনা প্রসার করে
যদি পায় খুঁজে আর একবার।
আশা পরাজিত হয় না মরণও নেই
জেগে থাকে বিপর্যের বিছানায়,
আবার ধরে আনতে মজবুত বাহুতে
খুঁজতে থাকে অসংগতির নিবাস।
যে পথের নেই শেষ সীমানা বিস্তৃত
প্রাণের অলিগলিতে থাকে লুকিয়ে,
সেই পথে চলে বাসনা দলেদলে
চলবেই এমন করে যুগযুগান্তর।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন