× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

আফরিন আক্তার নীলা

প্রকাশিত: এপ্রিল ৩, ২০২৬, ০৬:২৯ এএম

অনলের ভেতর নিঃশ্বাস

আফরিন আক্তার নীলা

প্রকাশিত: এপ্রিল ৩, ২০২৬, ০৬:২৯ এএম

অনলের ভেতর নিঃশ্বাস

আফরিন আক্তার নীলা
অনলের ভেতর নিঃশ্বাস

বারুদের ঝড়ে জ্বলে ওঠা সেই হিরোশিমার অনল,
মানবসভ্যতার বুকজুড়ে রেখে গেছে দগদগে স্মৃতি
ধ্বংসস্তূপের নীরবতা আজও যেন বলে যায়,
কতটা ভয়াবহ হতে পারে মানুষেরই নির্মিত অগ্নি।
তবু সেই তীব্র দহন, অসহনীয় বারুদের গন্ধে
সম্পূর্ণ নিঃশেষ হয়ে যায়নি জীবনের আকাক্সক্ষা;
কারণ তুমি ছিলে
অদৃশ্য অথচ অপরিহার্য এক অস্তিত্ব,
অক্সিজেনের মতোই নির্মল, জীবনদায়ী।
যখন ছাই হয়ে যাচ্ছিল শহর,
ভেঙে পড়ছিল স্বপ্ন, ইতিহাস আর মানুষের বিশ্বাস,
তখনো তোমার একফোঁটা নিঃশ্বাস
ধরে রেখেছিল বেঁচে থাকার শেষ আশ্বাস।
সময়ের সীমানা পেরিয়ে, যুগের পর যুগান্তরে
তোমার সেই শ্বাস আজও অম্লান
আমার ধমনিতে তা প্রবাহিত হয়
শুদ্ধতার এক অবিচ্ছিন্ন স্রোত হয়ে।
এ যেন ধ্বংসের ভেতর থেকে উঠে আসা এক প্রতিজ্ঞা
মানুষ বাঁচবে, মানবতা টিকে থাকবে;
বারুদের চেয়েও শক্তিশালী হবে
একটি নির্মল নিঃশ্বাস, একটি জীবনের স্পন্দন।
আজও তাই হিরোশিমার অনল
শুধু ধ্বংসের নয়, স্মরণ করিয়ে দেয়
অন্ধকার যত গভীরই হোক,
একটি শ্বাস, একটি আলো
পৃথিবীকে আবার বাঁচিয়ে তুলতে পারে।

রূপালী বাংলাদেশ

Link copied!