× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রাবি প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২০, ২০২৬, ০৭:৩১ এএম

ছাত্রদলের মানববন্ধন

রাবি প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২০, ২০২৬, ০৭:৩১ এএম

ছাত্রদলের মানববন্ধন

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) জিএস সালাহউদ্দিন আম্মারের মানসিক চিকিৎসার দাবিতে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। কর্মসূচি শেষে প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিতের দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপিও দিয়েছে সংগঠনটি। গতকাল সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনের প্যারিস রোডে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। পরে উপাচার্য সালেহ্ হাসান নকীবের কাছে তারা স্মারকলিপি জমা দেন। এ সময় নেতাকর্মীরা ‘আম্মারের ঠিকানা, পাবনা পাবনা’, ‘পাগলের ঠিকানা, পাবনা পাবনা’ স্লোগান দেন। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক সর্দার জহুরুল ইসলামের সঞ্চালনায় এ সময় বক্তব্য দেন সংগঠনটির সভাপতি সুলতান আহমেদ রাহী, সিনিয়র সহসভাপতি শাকিলুর রহমান সোহাগ, সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান মিঠু, রাজশাহী জেলা জিয়া পরিষদের সভাপতি এবং বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক মুহাম্মদ নেছার উদ্দিন।

রূপালী বাংলাদেশ

Link copied!