যশোরের চৌগাছায় নারী নির্বাচনি কর্মীদের হেনস্তার দুই ঘটনার মধ্যে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটিতে দুটি মামলা হয়েছে। পৃথক দুই নির্বাচনি মামলায় সাতজনকে অভিযুক্ত করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার অভিযোগ দুটি আমলে নিয়ে আগামী রোববার অভিযুক্ত সাতজনকে স-শরীরে সামারি ট্রায়ালে হাজির হওয়ার নির্দেশ প্রদান করেছেন অনুসন্ধান ও বিচারিক কমিটির প্রধান সিনিয়র সিভিল জজ গোলাম রসুল। এই আদেশ নোটিশ সংশ্লিষ্টদের কাছে পৌঁছে কমিটির কাছে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে চৌগাছা থানার ওসিকে। আগামী রোববার সামারি ট্রায়ালের দিন ধার্য করে আসামিদের প্রতি সমন ইস্যু করার নির্দেশনা দেন ৮৬ যশোর-২ সংসদীয় আসনের অনুসন্ধান ও বিচারিক কমিটির প্রধান সিভিল জজ গোলাম রসুল। একই সঙ্গে অভিযোগকারীকে অভিযোগের সাক্ষ্যপ্রমাণসহ হাজির থাকার এবং তাদেরও সমন জারির নির্দেশ দেন কমিটির প্রধান।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন