× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কয়রা (খুলনা) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ৪, ২০২৬, ০৭:০৮ এএম

হরিণ উদ্ধার

কয়রা (খুলনা) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ৪, ২০২৬, ০৭:০৮ এএম

হরিণ উদ্ধার

সুন্দরবন পশ্চিম বনবিভাগের খুলনা রেঞ্জের অধীন কেয়াবুনিয়া খাল সংলগ্ন এলাকা থেকে শিকারিদের পাতা ছিটকা ফাঁদে আটক একটি জীবিত হরিণ উদ্ধার করেছে বনরক্ষীরা। পরে হরিণটি পুনরায় বনে অবমুক্ত করা হয়। গত সোমবার সকাল আনুমানিক ১০টার দিকে কেয়াবুনিয়া খাল এলাকায় হায়াতখালী বন টহল ফাঁড়ির বনরক্ষী ও সিপিজি (কমিউনিটি প্যাট্রোল গ্রুপ) সদস্যদের যৌথ ফুট পেট্রোলিং চলাকালে হরিণটি উদ্ধার করা হয়। এ সময় বনরক্ষীরা আশপাশ এলাকায় অভিযান চালিয়ে দুষ্কৃতকারীদের সন্ধান করলেও কাউকে আটক করতে পারেননি। পরে উদ্ধারকৃত হরিণটি নিরাপদে সুন্দরবনের অভ্যন্তরে অবমুক্ত করা হয়। হায়াতখালী বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা পিন্টু বাড়ৈ জানান, উদ্ধারকৃত হরিণটি গর্ভবতী ছিল। তিনি বলেন, ‘হরিণটি জীবিত উদ্ধার করতে পেরে আমরা খুবই আনন্দিত। এ অভিযানে ২৭টি হরিণ ধরার ছিটকা ফাঁদ জব্দ করে ধ্বংস করা হয়েছে।’ বনবিভাগ জানায়, সুন্দরবনে বন্যপ্রাণী রক্ষায় টহল ও নজরদারি জোরদার করা হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!