× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ৯, ২০২৬, ০১:৫১ এএম

মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব

রেমিট্যান্সে পড়ার শঙ্কা প্রবাসীকল্যাণ মন্ত্রীর

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ৯, ২০২৬, ০১:৫১ এএম

রেমিট্যান্সে পড়ার শঙ্কা  প্রবাসীকল্যাণ মন্ত্রীর

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাব রেমিট্যান্সে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। গতকাল রোববার  সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন কথা বলেন। মধ্যপ্রাচ্যের যুদ্ধ রেমিট্যান্সে কোনো প্রভাব ফেলবে কি নাÑ জানতে চাইলে মন্ত্রী বলেন, স্বাভাবিকভাবে কিছু প্রভাব তো পড়বেই। তবে সরকার রেমিট্যান্সযোদ্ধাদের জন্য নানা উদ্যোগ নিয়েছে। দ্রুতই সেগুলো দৃশ্যমান হবে। এর সুফল আপনারা অচিরেই দেখতে পারবেন।

যুদ্ধ পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে অবস্থানরত বাংলাদেশিদের নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, আমাদের প্রথম কাজ হচ্ছে সেখানে থাকা প্রবাসীদের নিরাপদ রাখা। তাদের প্রয়োজনীয় লজিস্টিক সহায়তা দেওয়া, কেউ আহত হলে চিকিৎসা নিশ্চিত করা। পরিস্থিতি আরও খারাপ হলে তাদের দেশে ফিরিয়ে আনার বিষয়টিও বিবেচনায় রয়েছে। তিনি জানান, এ জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়, বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয় ও প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় যৌথভাবে একটি মনিটরিং সেল গঠন করেছে। প্রতিদিন পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। মন্ত্রী বলেন, এখন পর্যন্ত তিনজন বাংলাদেশির মৃত্যুর খবর পাওয়া গেছে। তাদের মরদেহ দেশে আনার চেষ্টা চলছে এবং পরিবারের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে।

প্রবাসে বাংলাদেশের জন্য বন্ধ হয়ে যাওয়া শ্রমবাজার পুনরায় চালুর বিষয়ে তিনি বলেন, যেসব বাজার বন্ধ হয়ে গেছে, সেগুলো চালুর চেষ্টা চলছে। তবে যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যে এখন তা সম্ভব হচ্ছে না। তাই আমরা পূর্ব এশিয়ার দিকে জোর দিচ্ছি। রমজান ও যুদ্ধের কারণে কাজ কিছুটা ধীরগতিতে চলছে। আশা করছি, আগামী মাস থেকে এতে গতি আসবে। এর আগে আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে সিলেটে ছিনতাই ও কিশোর গ্যাংয়ের তৎপরতা বৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন সিলেট-৪ আসনের সংসদ সদস্য আরিফুল হক চৌধুরী। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রশাসনকে নির্দেশ দেন তিনি।

রূপালী বাংলাদেশ

Link copied!