× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ১৯, ২০২৬, ০৬:০৬ এএম

মাধবপুরে এমপি সৈয়দ মো. ফয়সল

অন্যায় করলে ছাড় নেই, মিথ্যা মামলায় হয়রানি করা হবে না

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ১৯, ২০২৬, ০৬:০৬ এএম

অন্যায় করলে ছাড় নেই, মিথ্যা মামলায় হয়রানি করা হবে না

হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল বলেছেন, দেশে ন্যায় ও সমতার ভিত্তিতে শাসনব্যবস্থা প্রতিষ্ঠাই বর্তমান সরকারের প্রধান লক্ষ্য। তিনি জোর দিয়ে বলেন, ‘আমরা আইনের শাসনে বিশ্বাসী। কাউকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হবে না এবং কেউ অন্যায় করলে তাকে কঠোর হাতে দমন করা হবে।’

বুধবার দুপুরে মাধবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে অসহায় মানুষের মধ্যে মানবিক সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সংসদ সদস্য সৈয়দ  ফয়সল বলেন, ‘মাধবপুর ও চুনারুঘাটের জনগণ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। এখন আমি সবার প্রতিনিধি। দলমত-নির্বিশেষে সবার জন্য কাজ করতে চাই। কেউ অফিসে গিয়ে ফাইল নিয়ে অযথা টানাটানি করবেন না, প্রশাসনের ওপর অপ্রয়োজনীয় প্রভাব বিস্তারের চেষ্টা করবেন না। এতে সুশাসন ব্যাহত হয়।’

তিনি আরও বলেন, ‘দীর্ঘ ১৭ বছর ধরে বিএনপির অনেক নেতাকর্মী ও সাধারণ মানুষ তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়েছে। আমরা ন্যায়ভিত্তিক বণ্টনের মাধ্যমে সবার অধিকার নিশ্চিত করতে চাই। সবাইকে লোভ-লালসার ঊর্ধ্বে উঠে দেশের উন্নয়নে কাজ করতে হবে।’

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে এমপি ফয়সল বলেন, ‘নির্বাচনি ইশতেহার অনুযায়ী স্বল্প সময়ের মধ্যেই সরকার বেশ কিছু যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে। ফ্যামিলি কার্ড, কৃষি খাতে সহায়তা, কৃষি ঋণ মওকুফসহ বিভিন্ন কর্মসূচি ইতোমধ্যে মানুষের আস্থা অর্জন করেছে। ভবিষ্যতেও এসব কার্যক্রম অব্যাহত থাকবে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মো. শাহাজাহান বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন জরুরি। মানুষ শান্তিপূর্ণ পরিবেশে বসবাস করতে চায়। এই সরকারের আমলে কেউ অন্যায় বা অত্যাচার করলে তার কোনো ছাড় নেই।’

মাধবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুজিবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা বিএনপি সভাপতি শামসুল ইসলাম কামাল, চেয়ারম্যান মাহবুবুর রহমান, সাবেক সভাপতি আব্দুল আজিজ, সাবেক মেয়র হাবিবুর রহমান মানিকসহ স্থানীয় নেতারা।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি অসহায় ও দুস্থ মানুষের মধ্যে নগদ অর্থ ও বিভিন্ন সহায়তাসামগ্রী বিতরণ করেন। এতে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

রূপালী বাংলাদেশ

Link copied!