× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

চিংড়ি ঘের নিয়ে বিরোধে চাষিকে হত্যার অভিযোগ

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ৪, ২০২৬, ০১:০৬ এএম

চিংড়ি ঘের নিয়ে বিরোধে  চাষিকে হত্যার অভিযোগ

কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের ডুমখালী এলাকায় চিংড়ি ঘের নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় মঞ্জুর আলম (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার রাত প্রায় ৩টার দিকে এ ঘটনা ঘটে। নিহত মঞ্জুর আলম ওই এলাকার জাফর আলমের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে স্থানীয় একটি মৎস্য ঘেরে কাজ করতেন। পরিবারের সদস্যদের দাবি, চিংড়ি ঘের সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে স্থানীয় রমজান আলীর সঙ্গে মঞ্জুর আলমের কয়েকদিন ধরে বিরোধ চলছিল। নিহতের ভাই জামাল হোসেন জানান, বুধবার প্রতিপক্ষের লোকজন হাতুড়ি, দা ও কিরিচ নিয়ে মঞ্জুর আলমের ওপর হামলা চালায়। এ ঘটনায় চকরিয়া থানায় একটি অভিযোগও দায়ের করা হয়েছিল।

তিনি আরও জানান, বৃহস্পতিবার রাতে মৎস্য ঘেরে একা থাকা অবস্থায় মঞ্জুর আলমের ওপর আবারও হামলা চালানো হয়।

নিহতের চাচা ইমাম হোসেন বলেন, ‘ঘটনার প্রায় এক ঘণ্টা আগে মঞ্জুর আমাকে সতর্ক করে জানিয়েছিল, রমজান আলীর লোকজন আসতে পারে। পরে ঘেরে শব্দ শুনে গিয়ে দেখি সে মাটিতে পড়ে আছে।’ পরে পরিবারের সদস্যদের সহযোগিতায় তাকে উদ্ধার করা হয়। চকরিয়া থানার ওসি মোহাম্মদ মনিরুল হোসাইন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মৃত্যুর সঠিক কারণ তদন্ত শেষে জানা যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

 

রূপালী বাংলাদেশ

Link copied!