× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কৃষি সংলাপ

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ৮, ২০২৬, ০৫:৪৩ এএম

কৃষি সংলাপ

উপকূলীয় অঞ্চলের কৃষিনির্ভর এলাকা জলবায়ু পরিবর্তন এবং আধুনিক প্রযুক্তি সময়মতো না পাওয়ায় হুমকির মুখে। কৃষিতে যুব সম্প্রদায়ের অংশগ্রহণ নিশ্চিত করতে কৃষি সম্প্রসারণ বিভাগ ও যুব-কৃষকদের অংশগ্রহণে পাথরঘাটায় ‘জলবায়ু সহনশীল টেকসই কৃষি’ বিষয়ক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেসরকারি উন্নয়ন সংস্থা ‘নজরুল স্মৃতি সংসদ’ এর বাস্তবায়নে এবং একশনএইড বাংলাদেশ’র সহযোগিতায়, এরফরটি প্রকল্পের আওতায় এ সংলাপের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাথরঘাটা উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক (প্রোগ্রাম) শহিদুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার শিপন চন্দ্র ঘোষ, বিশেষ অতিথি ছিলেন উপকূল অনুসন্ধানী সাংবাদিক ও গবেষক শফিকুল ইসলাম খোকন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা হিমেল আল ইসলাম প্রমুখ।

রূপালী বাংলাদেশ

Link copied!