× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১১, ২০২৬, ০১:০২ এএম

সেচ নিয়ে কৃষকের শঙ্কা

পাহারাদারদের বেঁধে ৩ ট্রান্সফরমার চুরি

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১১, ২০২৬, ০১:০২ এএম

পাহারাদারদের বেঁধে ৩ ট্রান্সফরমার চুরি

বগুড়ার আদমদীঘিতে রাতের আঁধারে গভীর নলকূপের দুই ড্রেনম্যানকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে তিনটি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার চাঁপাপুর ইউনিয়নের কয়াকুঞ্চি গ্রামে এই ঘটনা ঘটে। এ ঘটনায় গভীর নলকূপের ম্যানেজার আব্দুস ছালাম বাদী হয়ে আদমদীঘি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, কয়াকুঞ্চি গ্রামে ‘কয়াগাড়ী কৃষক সমবায় সমিতি’ পরিচালিত একটি গভীর নলকূপের মাধ্যমে দীর্ঘদিন ধরে প্রায় ৩১০ বিঘা জমিতে সেচ কাজ চলে আসছিল। গত বৃহস্পতিবার রাতে ওই নলকূপের ঘরে পাহারার দায়িত্বে ছিলেন জামাল হোসেন ও একাব্বর হোসেন। রাত ১০টার দিকে ১০-১২ জনের একটি সশস্ত্র চোর চক্র সেখানে হানা দেয়। তারা দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে ওই দুই পাহারাদারকে দড়ি দিয়ে বেঁধে ফেলে এবং প্রাণনাশের হুমকি দিয়ে জিম্মি করে রাখে। এরপর চক্রটি খুঁটি থেকে তিনটি ট্রান্সফরমার খুলে নিয়ে চম্পট দেয়। ভোররাত ৪টার দিকে জিম্মি দশা থেকে মুক্ত হয়ে পাহারাদাররা বিষয়টি গ্রামবাসীকে জানান।

এদিকে চলতি ইরি-বোরো মৌসুমে সেচযন্ত্রের ট্রান্সফরমার চুরিতে দিশেহারা হয়ে পড়েছেন স্থানীয় কৃষকরা। পানি সংকটে ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন তারা। দ্রুত ট্রান্সফরমারগুলো উদ্ধার এবং জড়িতদের গ্রেপ্তারের দাবিতে এলাকায় চরম উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে।

খবর পেয়ে আদমদীঘি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান মিয়া জানান, পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। আমরা বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছি। তদন্তের মাধ্যমে এই চক্রটিকে চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ।

 

রূপালী বাংলাদেশ

Link copied!