× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১৩, ২০২৬, ০৩:৩৫ এএম

সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা

ঐতিহাসিক হাতির বাগান মাঠ সংস্কারের দাবি

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১৩, ২০২৬, ০৩:৩৫ এএম

ঐতিহাসিক হাতির বাগান মাঠ সংস্কারের দাবি

মাদারীপুরের শিবচর উপজেলার ঐতিহ্যবাহী হাতির বাগান মাঠটি দিনে দিনে তার গুরুত্ব ও সৌন্দর্য হারাচ্ছে। সঠিক রক্ষণাবেক্ষণ ও সংস্কারের অভাবে মাঠটি এখন অবহেলিত। একসময় খেলাধুলা, শরীরচর্চা ও বিনোদনের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত এই মাঠ এখন সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি হয়ে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে।

স্থানীয় ক্রীড়াপ্রেমী ও এলাকাবাসীর অভিযোগ, সামান্য বৃষ্টি হলেই মাঠের বিভিন্ন খানাখন্দে পানি জমে দীর্ঘস্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে করে স্থানীয় শিশু-কিশোর ও তরুণদের নিয়মিত খেলাধুলা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। অনেক সময় বৃষ্টির পানি নামতে কয়েক দিন সময় লেগে যায়। এতে ওই সময়ে মাঠটি পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে।

স্থানীয়রা বলেন, মাঠটি একসময় পরিবার-পরিজন নিয়ে বিকেলে সময় কাটানোর সেরা জায়গা ছিল। কিন্তু বর্তমানে মাঠের চারপাশে অপরিকল্পিতভাবে ফুচকা, চটপটিসহ বিভিন্ন অস্থায়ী খাবারের দোকান গড়ে উঠেছে। এতে একদিকে যেমন মাঠের সৌন্দর্য নষ্ট হচ্ছে, অন্যদিকে দর্শনার্থী ও খেলোয়াড়দের চলাচলেও বিঘœ সৃষ্টি হচ্ছে। গ্যালারিসহ মাঠের অন্যান্য অবকাঠামোও এখন জরাজীর্ণ।

স্থানীয় সচেতন মহলের মতে, হাতির বাগান মাঠটি শিবচরের মানুষের আবেগ ও ঐতিহ্যের অংশ। তারা মাঠটির আধুনিকায়নের জন্য কয়েকটি জরুরি পদক্ষেপের দাবি জানিয়েছেন। সেগুলো হলোÑ মাঠের মাটি সমানকরণ ও উঁচু করা, স্থায়ী পানি নিষ্কাশনব্যবস্থার উন্নয়ন, মাঠের চারপাশের অবৈধ ও অপরিকল্পিত দোকান উচ্ছেদ বা নির্দিষ্ট স্থানে স্থানান্তর এবং গ্যালারি সংস্কার ও সৌন্দর্য বাড়ানো।

এলাকাবাসীর মতে, মাঠটি সংস্কার করা হলে তরুণ প্রজন্ম যেমন খেলাধুলায় উদ্বুদ্ধ হবে, তেমনি সাধারণ মানুষের হাঁটাচলা ও বিনোদনের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত হবে। ঐতিহাসিক এই মাঠের হারানো গৌরব ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত এবং কার্যকর হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় বাসিন্দারা।

 

রূপালী বাংলাদেশ

Link copied!