× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

লাঠিখেলায় দর্শনার্থীদের ঢল

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১৬, ২০২৬, ০৭:১৫ এএম

লাঠিখেলায় দর্শনার্থীদের ঢল

বাংলা নববর্ষ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা। গত মঙ্গলবার বিকেলে উপজেলার নাটঘর ইউনিয়নের কুড়িঘর স্কুল মাঠে এ আয়োজন অনুষ্ঠিত হয়। লাঠিখেলাকে ঘিরে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। আশপাশের বিভিন্ন এলাকা থেকে শত শত মানুষ এ খেলা দেখতে ভিড় করেন। নারী-পুরুষ, শিশু-কিশোরসহ সব বয়সি মানুষের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে মাঠ। গ্রামীণ সংস্কৃতির এ আয়োজন নববর্ষের আনন্দকে আরও বর্ণিল করে তোলে। আয়োজকরা জানান, একসময় গ্রাম-বাংলায় আত্মরক্ষার অন্যতম কৌশল ছিল লাঠিখেলা। জমিদারি আমলে লাঠিয়াল বাহিনী গ্রামীণ নিরাপত্তা, বিরোধ নিষ্পত্তি এবং সামাজিক কর্মকা-ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত। সময়ের সঙ্গে হারিয়ে যেতে বসা এই ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এ আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে নান্নু মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান প্রার্থী ডা. মহিউদ্দিন আহামেদ মহিন। উদ্বোধন করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ভাইস চেয়ারম্যান প্রার্থী আশরাফ হোসেন রাজু।

সাংবাদিক এসএম অলিউল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ, নাটঘর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আব্দুল আলীম সমু, চেয়ারম্যান প্রার্থী হুমায়ুন মিয়া, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু হানিফ মোল্লা, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, জাকির সর্দারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

লাঠিখেলায় বিভিন্ন গ্রামের লাঠিয়াল দল অংশ নিয়ে চমৎকার কৌশল ও শৈল্পিক প্রদর্শনী উপস্থাপন করে। খেলোয়াড়দের দৃষ্টিনন্দন পরিবেশনায় মুগ্ধ হন দর্শকরা। প্রতিটি প্রদর্শনীতে দর্শকদের করতালি ও উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো মাঠ। আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজনের মাধ্যমে হারিয়ে যেতে বসা গ্রামীণ ঐতিহ্য নতুন করে প্রাণ ফিরে পাবে এবং নতুন প্রজন্ম এ সংস্কৃতির সঙ্গে আরও সম্পৃক্ত হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!