× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২২, ২০২৬, ০৮:৩৫ এএম

লাকসামে মায়ের সঙ্গে অভিমানে  ৯ম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা 

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২২, ২০২৬, ০৮:৩৫ এএম

লাকসামে মায়ের সঙ্গে অভিমানে  ৯ম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা 

কুমিল্লার লাকসামে সিনথিয়া উদ্দিন (১৫) নামে এক স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সকালে পৌরভবনের সামনের একটি ভবন থেকে লাশ উদ্ধার করা হয়।

নিহত সিনথিয়া উদ্দিন লাকসাম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। সে লালমাই উপজেলার সিংহরিয়া গ্রামের প্রবাসী সাহাব উদ্দিন ও কোমারডোগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা খালেদা আক্তার দম্পতির মেয়ে।

লাকসাম থানা পুলিশ সূত্রে জানা যায়, দুই ছেলে-মেয়েকে নিয়ে সিনথিয়ার মা লাকসাম পৌরসভার সামনে চাচা-ভাতিজা ভবনের চারতলায় ভাড়া থাকতো। সোমবার সন্ধ্যায় বান্ধবীদের সঙ্গে কথা বলে সময় নষ্ট না করার জন্য তার মা বকাঝকা করে। এ সময় অভিমান করে সে তার শয়ন কক্ষে গিয়ে দরজা বন্ধ করে দেয়। সকালে ডাকাডাকি করে সাড়া না পেয়ে থানায় খবর দেওয়া হয়। পরে পুলিশ শয়ন কক্ষ থেকে ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো লাশ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার হাতে ব্লেড দিয়ে কাটার ৮-১০টি চিহ্ন রয়েছে। লাকসাম থানার ওসি মাকসুদ আহম্মেদ জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

রূপালী বাংলাদেশ

Link copied!