× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মাঠে ময়দানে ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২২, ২০২৬, ০৯:১৮ এএম

বিদেশি লিগে দল কিনলেন গেইল

মাঠে ময়দানে ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২২, ২০২৬, ০৯:১৮ এএম

বিদেশি লিগে দল কিনলেন গেইল

এতদিন ক্রিকেটার হিসেবে বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি লিগ চষে বেড়াতে দেখা গেছে ক্রিস গেইলকে। এবার তিনি অন্য ভূমিকায়। ইউরোপিয়ান টি-টোয়েন্টি প্রিমিয়ার লিগের (ইটিপিএল) ফ্র্যাঞ্চাইজি গ্লাসগো মুগাফিয়ান্সের অন্যতম কর্ণধার হলেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং গ্রেট। ভারতভিত্তিক মুগাফি কোম্পানির অন্যতম মালিক বলিউড অভিনেতা অভিষেক বচ্চন। এই ফ্র্যাঞ্চাইজিতে বিনিয়োগ করে এবার তার সঙ্গে সহমালিক হলেন গেইল।

ইটিপিএলের উদ্বোধনী আসর হবে ২৬ আগস্ট থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত। ছয় ফ্র্যাঞ্চাইজির অংশগ্রহণে ৩৩ ম্যাচ হবে এই প্রতিযোগিতায়। স্কটল্যান্ডের গ্লাসগোর সঙ্গে অন্য দলগুলো হলো আমস্টারডাম, এডিনবার্গ, ডাবলিন, বেলফাস্ট ও রটারডাম। গ্লাসগো ফ্র্যাঞ্চাইজি প্রসঙ্গে ইটিপিএলের সহমালিক অভিষেক বলেন, ‘এই যাত্রায় মুগাফি গ্রুপ ও ক্রিস গেইলকে স্বাগত জানাতে পেরে আমরা আনন্দিত।  ইটিপিএল এমন একটি প্ল্যাটফর্ম যা প্রতিভাকে বিকশিত করতে এবং ইউরোপকে বিশ^ ক্রিকেটের একটি শক্তিশালী নতুন কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা করতে পারে।’

গেইল বলেন, ‘গ্লাসগো মুগাফিয়ান্সের সহমালিকের ভূমিকায় আসাটা আমার জন্য এক রোমাঞ্চকর নতুন অধ্যায়ের সূচনা। ইটিপিএল এরই মধ্যে বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করছে এবং বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার অভিজ্ঞতা থেকে আমি আত্মবিশ^াসী যে এটি বিশেষ কিছু হবে। এর মধ্যে সম্ভাবনা রয়েছে প্রতিশ্রুতিশীল স্থানীয় প্রতিভা খুঁজে বের করার এবং ভবিষ্যতের নায়কদের লালন করার, যারা এই অঞ্চলের খেলাকে আরও শক্তিশালী করবে।’

এরই মধ্যে বিশ^ ক্রিকেট ও ক্রীড়াঙ্গনের কিছু রথি-মহারথি এই লিগে নাম লিখিয়েছেন। আমস্টারডাম ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত হয়েছেন অস্ট্রেলিয়ান ক্রিকেট লিজেন্ড স্টিভ ওয়াহ ও হকি আইকন জেমি ডায়ার। দলটির অধিনায়ক মিচেল মার্শ। বেলফাস্টের সহমালিক গ্লেন ম্যাক্সওয়েল, এডিনবার্গে আছেন নিউজিল্যান্ডের আন্তর্জাতিক ক্রিকেটার কাইল মিলস ও নাথান ম্যাককালাম, অধিনায়ক মিচেল স্যান্টনার।

রূপালী বাংলাদেশ

Link copied!