× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ভোলা প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২৪, ২০২৬, ০৬:১১ এএম

রেণু পোনা ও বিভিন্ন উপকরণ বিতরণ

ভোলা প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২৪, ২০২৬, ০৬:১১ এএম

রেণু পোনা ও বিভিন্ন  উপকরণ বিতরণ

ভোলার চরফ্যাশনে মৎস্য খাতের উন্নয়ন এবং প্রান্তিক চাষিদের সহায়তায় মাছের রেণু পোনা ও বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও পরিবার উন্নয়ন সংস্থা (এফডিএ)-এর যৌথ উদ্যোগে পরিচালিত স্পেশাল প্রোগ্রাম-ডেভেলপমেন্ট (এগ্রিকালচার)-এর আওতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচির আওতায় মৎস্য খাতের ১২ জন সদস্যের মধ্যে মাছ চাষ প্রদর্শনীর জন্য প্রয়োজনীয় উপকরণ বিতরণ করা হয়। এর মধ্যে তিনজন সদস্যকে জি-৩ জাতের রুই মাছের রেণু পোনা, চুন, রাসায়নিক সার এবং ঝাঁকি জাল প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্থার নির্বাহী পরিচালক মো. কামাল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরফ্যাশন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এফডিএ’র সিনিয়র প্রোগ্রাম সমন্বয়কারী শংকর চন্দ্র দেবনাথ। এ সময় সংস্থার অন্যান্য কর্মকর্তা এবং উপকারভোগীরাও উপস্থিত ছিলেন।

রূপালী বাংলাদেশ

Link copied!