ভোলায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে মাদক সেবনের সময় চারজনকে আটক করা হয়েছে। গত ২৬ এপ্রিল দিবাগত রাত প্রায় ১টা ৪৫ মিনিটে ভোলা সদর থানার রতনপুর এলাকায় এ অভিযান চালানো হয়। জেলা পুলিশের ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে পুলিশ সুপারের নির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়। ডিবি পুলিশের একটি দল আরজু ইঞ্জিনিয়ারের বাড়ির পেছন থেকে তাদের হাতেনাতে আটক করে। আটক ব্যক্তিরা হলেন তাইফুর রহমান বায়জিদ, রুবায়েত হোসেন, ফারদিন এহছান রিফাত ও সাইদুর রহমান। পরে ডোপ টেস্টে তাদের শরীরে ক্যানাবিনয়েডস শনাক্ত হয় বলে জানায় পুলিশ। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও কঠোরভাবে অব্যাহত থাকবে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন