× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: এপ্রিল ২৮, ২০২৬, ০৭:১২ এএম

টি-টোয়েন্টি সিরিজ

রানের পাহাড় টপকে কিউইদের হারাল টাইগাররা

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: এপ্রিল ২৮, ২০২৬, ০৭:১২ এএম

রানের পাহাড় টপকে  কিউইদের হারাল  টাইগাররা

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে গতকাল সোমবার সফরকারী নিউজিল্যান্ডের দেওয়া ১৮৩ রানের বিশাল টার্গেট তাড়া করে অবিস্মরণীয় জয় তুলে নিয়েছে বাংলাদেশ। শুরুর দিকে টাইগারদের মন্থর ব্যাটিংয়ের কারণে ম্যাচটি কঠিন মনে হলেও তাওহিদ হৃদয়ের ফিফটি ও শামীম হোসেন পাটোয়ারীর বিধ্বংসী ব্যাটিংয়ে ৬ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

এই জয়ের ফলে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যাওয়ার পাশাপাশি কিউইদের বিপক্ষে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের নতুন রেকর্ড গড়লেন ফিল সিমন্সের শিষ্যরা। এর আগে নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বোচ্চ ১৩৫ রান তাড়া করে জয়ের রেকর্ড ছিল টাইগারদের।

গতকাল ম্যাচের এক পর্যায়ে যখন শেষ ৩০ বলে ৪৮ রান প্রয়োজন ছিল, তখন খেলাটি কিউইদের নিয়ন্ত্রণেই ছিল। কিন্তু ১৬তম ওভারে নাথান স্মিথের বলে শামীম পাটোয়ারীর সেই অবিশ্বাস্য ‘নো লুক’ ছক্কা ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। ওই এক ওভারেই বাংলাদেশ ১৮ রান তুলে নেয়। এরপর ১৭তম ওভারে আরও আক্রমণাত্মক হয়ে ওঠেন শামীমÑ তিন চার ও এক ছক্কায় ওই ওভার থেকেই আদায় করে নেন ২৫ রান। শামীম মাত্র ১৩ বলে ৩১ রানের টর্নেডো ইনিংস খেলে অপরাজিত থাকেন। অন্যদিকে দলের অন্যতম ভরসা তাওহিদ হৃদয় ২৭ বলে দুটি চার ও তিনটি ছক্কার সাহায্যে ৫১ রানের ম্যাচ জেতানো ইনিংস খেলে জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন। ফলে বাংলাদেশ দুই ওভার হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায়।

ইনিংসের শুরুতে সাইফ হাসান ও তানজিদ হাসান তামিমের কিছুটা ধীরগতির ব্যাটিং এবং অধিনায়ক লিটন দাসের ২১ রানে বিদায় দলকে চাপে ফেলে দেয়। চার নম্বরে নামা পারভেজ হোসেন ইমনের ১৪ বলে ২৮ রানের বিধ্বংসী ক্যামিও ইনিংসের গতি ফেরায়। তার ২০০ স্ট্রাইক রেটের ওই ইনিংসটিই পরবর্তী ব্যাটারদের মধ্যে আশার সঞ্চার করে।

এর আগে টস হেরে ব্যাটিং করতে নেমে নিউজিল্যান্ড ১৮২ রানের বড় সংগ্রহ দাঁড় করায়। কিউইদের পক্ষে কাটেনে ক্লার্ক ও ড্যান ক্লেভার উভয়েই ৫১ রান করে দলকে শক্তিশালী ভিত্তি দেন। একসময় সফরকারীদের সংগ্রহ ২০০ ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিলেও লেগ স্পিনার রিশাদ হোসেনের বোলিং তোপে কিউই শিবিরে ধস নামে। রিশাদ ৩২ রানে ২ উইকেট শিকার করেন। শেষ দিকে অধিনায়ক নিক কেলির ৩৯ ও জশ ক্লার্কসনের ২৭ রানের ওপর ভর করে ৬ উইকেটে ১৮২ রানে থামে নিউজিল্যান্ড। এদিন অভিষিক্ত পেসার রিপন ম-ল উইকেট না পেলেও নিয়ন্ত্রিত বোলিংয়ের চেষ্টা করেন। শেষ পর্যন্ত হৃদয় ও শামীমের অনবদ্য জুটিতে স্মরণীয় জয় নিয়ে মাঠ ছাড়ে লাল-সবুজ বাহিনী।

রূপালী বাংলাদেশ

Link copied!