× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২৬, ০৭:৩৫ এএম

আবাহনীকে বিদায় করে দিল পিডব্লিউডি

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২৬, ০৭:৩৫ এএম

আবাহনীকে বিদায় করে দিল পিডব্লিউডি

ফেডারেশন কাপে টিকে থাকার জন্য আবাহনীর সামনে সমীকরণ জটিলই ছিল। গ্রুপের শেষ ম্যাচে পিডব্লিউডির বিপক্ষেও জিতলেও তাদের কোয়ালিফিকেশন রাউন্ডে ওঠা নির্ভর করত রহমতগঞ্জ ও ইয়ংমেন্স ক্লাবের ম্যাচের ওপর। সেই সমীকরণ পর্যন্ত নিজেদের ভাগ্য নিতে পারেনি আবাহনী। পিডব্লিউডির কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে গতবারের রানার্সআপ দলটি। মঙ্গলবার কিংস অ্যারেনায় আবাহনীকে ১-০ গোলে হারিয়েছে পিডব্লিউডি। প্রথমার্ধ গোলশূন্য থাকার পর ৬৬ মিনিটে ম্যাচের একমাত্র গোলটি করেছেন মোহাম্মদ আবদুল্লাহ। চার ম্যাচে আবাহনী ৪ পয়েন্ট নিয়ে ফেডারেশন কাপ থেকে বিদায় নিল।

এই গ্রুপ থেকে ১০ পয়েন্ট নিয়ে আগেই নকআউট পর্বে উঠেছে ব্রাদার্স ইউনিয়ন। ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা পিডব্লিউডির আশা বেঁচে আছে। রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটি ও ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাবের ম্যাচের ফলের ওপর নির্ভর করছে তাদের পরের ধাপে যাওয়া। বাংলাদেশ ফুটবল লিগে দ্বিতীয় স্থানে থাকা আবাহনী ফেডারেশন কাপে বিবর্ণ সময় কাটাল। চার ম্যাচে একটি করে জয় ও ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে থেকে শেষ করল গ্রুপ পর্ব। কিংস অ্যারেনায় অবশ্য শুরু থেকে আক্রমণাত্মক ফুটবলের পসরা মেলে আবাহনী। দশম মিনিটে দলটির মিডফিল্ডার কাজেম শাহ কিরমানির বুলেট শট কর্নার করে দেন গোলকিপার। ২২তম মিনিটে গোলের সুবর্ণ সুযোগ নষ্ট করেন আল আমিন। সতীর্থের পা ধরে বক্সে গোলকিপারকে একা পেয়ে গিয়েছিলেন, কিন্তু তার দুর্বল চিপ শট পোস্ট ছেড়ে বেরিয়ে এসে স্লাইড করে আটকে দেন সারোয়ার জাহান। ৩০তম মিনিটে বক্সের ভেতর থেকে শেখ মোরসালিনের ডান পায়ের শট ঝাঁপিয়ে আবাহনীকে আবারও হতাশ করেন সারোয়ার। দ্বিতীয়ার্ধে বড় ধাক্কা খায় আবাহনী। ৬৫তম মিনিটে আলি উজাইরের পাস ধরে ডিফেন্ডার সুশান্ত ত্রিপুরাকে কাটিয়ে বাইলাইনের একটু উপর থেকে আবু সাইদ কাটব্যাক বাড়ান। বক্সের ভেতর থেকে নিখুঁত শটে গোলকিপারের পায়ের ফাঁক দিয়ে লক্ষ্য ভেদ করেন আব্দুল্লাহ। ৭৮তম মিনিটে ডান দিক থেকে শেখ মোরসালিনের ক্রসে দূরের পোস্টে থাকা মিরাজুল ইসলাম পা চালালেও বলের নাগাল পাননি। ৮৬তম মিনিটে দূরের পোস্টে থাকা মিরাজুল ফের পারেননি পা ছোঁয়াতে। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ের শুরুতে দিয়াবাতের শট ব্লকড হয়। মালির এই ফরোয়ার্ডের হেড পোস্টের বাইরে যাওয়ার পরপরই বাজে শেষের বাঁশি। প্রতিযোগিতার রেকর্ড ১২বারের চ্যাম্পিয়ন আবাহনী গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়ার হতাশা নিয়ে মাঠ ছাড়ে।

রূপালী বাংলাদেশ

Link copied!