× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: এপ্রিল ৩০, ২০২৬, ০৩:০৬ এএম

সারা দেশে নতুন কুঁড়ি স্পোর্টসে ১ লাখ ৬০ হাজার কিশোর-কিশোরী

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: এপ্রিল ৩০, ২০২৬, ০৩:০৬ এএম

সারা দেশে নতুন কুঁড়ি স্পোর্টসে ১ লাখ ৬০ হাজার কিশোর-কিশোরী

দেশজুড়ে কিশোর-কিশোরীদের খেলাধুলায় সম্পৃক্ত করতে প্রথমবারের মতো ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালু করতে যাচ্ছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। এ উপলক্ষে বুধবার জাতীয় ক্রীড়া পরিষদ ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

সংবাদ সম্মেলনে জানানো হয়, দেশের ১২ থেকে ১৪ বছর বয়সি কিশোর-কিশোরীরা ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিকস, দাবা, ব্যাডমিন্টন, সাঁতার ও মার্শাল আর্টÑ এই আটটি ডিসিপ্লিনে অংশগ্রহণ করবে। প্রতিটি খেলায় উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায় পেরিয়ে ঢাকায় অনুষ্ঠিত হবে চূড়ান্ত পর্ব। আগামী ২ মে সিলেট জেলা স্টেডিয়ামে এই প্রতিযোগিতার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সময়ে তিনি ভার্চুয়ালি দেশের অন্যান্য জেলা স্টেডিয়ামে অংশগ্রহণকারী কিশোর-কিশোরীদের সঙ্গেও যুক্ত থাকবেন।

নতুন কুঁড়ি স্পোর্টসে অংশগ্রহণের জন্য আগ্রহী কিশোর-কিশোরীদের নিবন্ধন করতে হয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, নিবন্ধন করেছে মোট ১ লাখ ৬০ হাজার ৭৭৯ জন। এর মধ্যে ১ লাখ ১৬ হাজার ৬৪৬ জন কিশোর এবং ৪৪ হাজার ১৩৩ জন কিশোরী। সর্বোচ্চ ১৫ হাজার ৩২৪ জন অংশগ্রহণকারী সিলেট জেলা থেকে। ঢাকায় চূড়ান্ত পর্ব শেষে মেধাবী ও সম্ভাবনাময় ক্রীড়াবিদদের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা মেধাবী ও সম্ভাবনাময় ক্রীড়াবিদদের বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) পাঠাব। যেহেতু এসব কিশোর-কিশোরী কোনো না কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, তাই তাদের ক্রীড়া বৃত্তির আওতায় আনা হবে।’

রূপালী বাংলাদেশ

Link copied!