জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয়ের (জাবি) অর্থনীতি বিভাগের প্রাক্তন শিক্ষার্থী সমিতির ২০২৬–-২৭ মেয়াদের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে ৭ম ব্যাচের শিক্ষার্থী ড. দৌলত আরা খান সভাপতি এবং ১৫তম ব্যাচের নেহার আহমেদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
গতকাল রোববার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই নতুন কমিটির তালিকা প্রকাশ করা হয়। কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে রয়েছেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক সৈয়দ আশরাফুল হক এবং মহিলাবিষয়ক সম্পাদক শামীম আরা সুলতানা নিপু। এ ছাড়া সহসভাপতি, যুগ্ম সম্পাদকসহ বিভিন্ন সম্পাদকীয় পদে দক্ষ ও অভিজ্ঞ প্রাক্তন শিক্ষার্থীদের মনোনীত করা হয়েছে। নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী, নির্ধারিত প্রক্রিয়া শেষে এই নবনির্বাচিত কমিটি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন