× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

শিক্ষিত বেকারদের জন্য চাকরি মেলা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: মে ৫, ২০২৬, ০৬:৪২ এএম

শিক্ষিত বেকারদের  জন্য চাকরি মেলা

শিক্ষিত বেকারদের কর্মসংস্থানের লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জে দিনব্যাপী চাকরি মেলা শুরু হয়েছে। গতকাল সোমবার সকালে নবাবগঞ্জ ক্যারিয়ার ক্লাবের আয়োজনে জেলা নবাবগঞ্জ সরকারি কলেজ প্রাঙ্গণে দেশের অন্যতম শিল্পগোষ্ঠী প্রাণ-আরএফএলের উদ্যোগে এ মেলার উদ্বোধন করা হয়। মেলাটি বিকেল ৪টা পর্যন্ত চলবে। চাকরি মেলায় অংশ নিতে আগ্রহী প্রার্থীদের ছবি, পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতার সনদ, জাতীয় পরিচয়পত্র এবং প্রয়োজন অনুযায়ী অভিজ্ঞতার সনদ সঙ্গে নিয়ে সরাসরি সাক্ষাৎকারে অংশ নিতে বলা হয়েছে। কিছু পদে অভিজ্ঞতা ছাড়াও আবেদন করার সুযোগ রাখা হয়েছে। প্রাণ-আরএফএলের গোদাগাড়ী বরেন্দ্র ইন্ডাস্ট্রিয়াল পার্কের ম্যানেজার (অ্যাডমিন ও এইচআরএম) মেহেদী হাসান জানান, ট্রেইনি এক্সিকিউটিভ (কাস্টমার কেয়ার) ও টেলিসেলস এক্সিকিউটিভ পদে নারী প্রার্থীরা অংশ নিতে পারবেন। এ ছাড়া ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার (পিডিডি)সহ আরও কয়েকটি পদে পুরুষ প্রার্থীদের জন্য সুযোগ রয়েছে। তিনি আরও জানান, এসব পদে যোগ্য প্রার্থীদের সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে।

রূপালী বাংলাদেশ

Link copied!