× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

তিন মাদক কারবারিকে জেল-জরিমানা

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: মে ৫, ২০২৬, ০৬:৫২ এএম

তিন মাদক কারবারিকে  জেল-জরিমানা

বগুড়ার আদমদীঘিতে তিন মাদক কারবারিকে জেল ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত রোববার বিকেলে আদমদীঘি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা বেগম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন। দ-প্রাপ্তরা হলেনÑ আদমদীঘি উপজেলার জিনইর গ্রামের এনামুল হকের ছেলে রাকিবুল ইসলাম (২৪), নিমাইদীঘি গ্রামের হাবিল প্রামাণিকের ছেলে আব্দুল আলিম (৩৮) এবং জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার কোলাসনিপুর গ্রামের আব্দুল হামিদ ম-লের ছেলে বুলবুল হোসেন (২৮)। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সান্তাহার সার্কেলের পরিদর্শক আসলাম আলী ম-ল জানান, রোববার বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা বেগমের নেতৃত্বে বগুড়া ‘খ’ সার্কেলের একটি টিম আদমদীঘি উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালায়। অভিযানে উল্লেখিত তিনজনকে ২০০ গ্রাম গাঁজা ও দুই পিস নেশা জাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত রাকিবুল ইসলাম ও আব্দুল আলিমকে ছয় মাস করে এবং বুলবুল হোসেনকে এক মাসের বিনাশ্রম কারাদ- প্রদান করেন। এ ছাড়া প্রত্যেককে ১০০ টাকা করে জরিমানা করা হয়। সেদিন সন্ধ্যায় দ-প্রাপ্তদের বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!