× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: মে ১০, ২০২৬, ০৬:২৯ এএম

ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে চিরনিদ্রায় তিন বন্ধু

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: মে ১০, ২০২৬, ০৬:২৯ এএম

ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে চিরনিদ্রায় তিন বন্ধু

মানিকগঞ্জের সাটুরিয়ায় তিল্লি সেতুর কাছে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী তিন বন্ধুর মৃত্যু হয়েছে। গত শুক্রবার মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মর্মান্তিক এ ঘটনা ঘটে। এদিন রাতে তিন বন্ধুকে পাশাপাশি কবরে দাফন করা হয়েছে।

নিহতরা হলেনÑ সাটুরিয়া উপজেলার তিল্লিরপাড় বিলপাড়া গ্রামের আব্দুল হালিমের ছেলে সোনামিয়া, জাহাঙ্গীর আলমের ছেলে মো. আলম মিয়া এবং বিলাল হোসেনের ছেলে মো. কালু মিয়া। এদের মধ্যে সোনামিয়া সম্প্রতি সৌদি আরব থেকে দেশে ফিরেছিলেন।

জানা যায়, প্রবাসফেরত সোনামিয়া বাড়িতে এসেই একটি মোটরসাইকেল কেনেন। শুক্রবার সেই মোটরসাইকেলে করে তিন বন্ধু মিলে আলম মিয়ার জন্য একটি মোবাইল ফোন কিনতে স্থানীয় দরগ্রাম বাজারে যাচ্ছিল। পথে তিল্লি সেতুর কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই আলম মিয়া প্রাণ হারায়। মোটরসাইকেলচালক কালু মিয়াকে মানিকগঞ্জ মেডিকেলে নেওয়ার পথে মৃত্যু হয় এবং গুরুতর আহত সোনামিয়া রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

কালু মিয়ার বাবা বিলাল হোসেন জানান, দরিদ্র কৃষক হয়েও ছেলের বিদেশে যাওয়ার স্বপ্ন পূরণের জন্য টাকা জমিয়েছিলেন। ১৪ বছর বয়সি কালু মিয়ার চিরদিনের জন্য চলে যাওয়া তিনি মেনে নিতে পারছেন না। অন্যদিকে, সপ্তম শ্রেণির ছাত্র আলম মিয়া ছিল বাবা-মায়ের একমাত্র সন্তান। মোবাইল ফোন কেনার বায়না মেটাতে দরিদ্র বাবা টাকা জোগাড় করে দিয়েছিলেন, কিন্তু সেই শখই তার কাল হয়ে দাঁড়াল।

আলমের ফুফাতো ভাই সাইয়েদুর রহমান জানান, শুক্রবার রাতে তিন বন্ধুকে তিল্লিপাড় পারিবারিক কবরস্থানে পাশাপাশি দাফন করা হয়। একই গ্রামের তিন তরুণের এমন মৃত্যুতে পুরো এলাকায় মাতম চলছে।

রূপালী বাংলাদেশ

Link copied!