× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

র‌্যাবের ওপর হামলা

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশিত: মে ১৩, ২০২৬, ০৬:৪৯ এএম

র‌্যাবের ওপর হামলা

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে তথ্য সংগ্রহ অভিযানে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন র‌্যাব-৯-এর তিন সদস্য। গত সোমবার সন্ধ্যায় উপজেলার রতনপুর ইউনিয়নের খাগাতুয়া গ্রামে এ ঘটনা ঘটে। আহত সদস্যরা হলেনÑ হাবিলদার রাশেদ মোশারফ, কনস্টেবল কাজল মিয়া ও আব্দুল মালেক। জানা যায়, কুখ্যাত সন্ত্রাসী ‘চোরা সফিক’ ও তার সহযোগীরা র‌্যাব সদস্যদের পরিচয় পাওয়ার পরও অতর্কিত হামলা চালিয়ে প্রায় চার ঘণ্টা একটি বাড়িতে অবরুদ্ধ করে রাখে। পরে অতিরিক্ত র‌্যাব ও পুলিশ সদস্যরা গিয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। এই ঘটনায় মঙ্গলবার সকালে অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত সফিকের সহযোগী আব্দুল কাদেরসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। অভিযানে দেশীয় অস্ত্রও উদ্ধার করা হয়। পলাতক চোরা সফিকের বিরুদ্ধে হত্যা ও ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!