× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মোবাইলসহ মাদক জব্দ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: মে ১৪, ২০২৬, ০৬:১১ এএম

মোবাইলসহ মাদক জব্দ

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় চোরাই মোবাইল ফোন ও বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) জানায়, গত মঙ্গলবার গভীর রাতে চামুচা বিওপির অধীনস্থ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৫৪টি বিভিন্ন মডেলের ব্যবহৃত ভারতীয় চোরাই মোবাইল ফোন, ৩ হাজার ৯৮০ পিস ইয়াবা এবং ১৯ হাজার ৪৫০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়। বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চামুচা বিওপির বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৯৮/১-এস থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ভোলাহাট উপজেলার চামুচা গ্রামস্থ একটি আমবাগানে অভিযান চালায়। এ সময় চোরাচালানকারী চক্রের সদস্যরা বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

রূপালী বাংলাদেশ

Link copied!