× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

৭ কোটি টাকার হেরোইনসহ কারবারি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: মে ১৪, ২০২৬, ০৬:২৭ এএম

৭ কোটি টাকার হেরোইনসহ কারবারি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জ সদরে ঝটিকা অভিযান চালিয়ে প্রায় ৭ কেজি হেরোইনসহ জয়নাল টুলু (৪৫) নামে এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫। গত মঙ্গলবার রাত পৌনে ১টার দিকে সদর থানার মালবাগডাঙ্গা এলাকায় এই অভিযান চালানো হয়। গ্রেপ্তারকৃত জয়নাল টুলু ওই গ্রামের মৃত ইসরাইল হকের ছেলে।

র‌্যাব সূত্রে জানা গেছে, র‌্যাব-৫, সিপিসি-১-এর একটি আভিযানিক দল গোপন সংবাদ পায় যে, সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের মালবাগডাঙ্গা এলাকায় বড় ধরনের মাদকের চালান মজুত করা হয়েছে। এই তথ্যের ভিত্তিতে র‌্যাবের দলটি জয়নাল টুলুর বাড়িতে অভিযান চালায়। তল্লাশিকালে তার বসতবাড়ির গোয়ালঘর থেকে একটি বস্তায় লুকানো অবস্থায় ০৬ কেজি ৮০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক বাজারমূল্য ৬ কোটি ৮০ লাখ টাকারও বেশি।

র‌্যাব জানায়, আটক জয়নাল টুলুর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে উদ্ধারকৃত আলামতসহ তাকে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে। র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্ত এলাকা ও এর আশপাশে মাদকের বিস্তার রোধে এবং অপরাধ নিয়ন্ত্রণে এই ধরনের সাঁড়াশি অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

রূপালী বাংলাদেশ

Link copied!