নীলফামারীর ডোমারে নিজ বাড়ির টয়লেটে গলায় ফাঁস দিয়ে গৌরাঙ্গ চন্দ্র রায় (২০) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। গতকাল বুধবার সকালে উপজেলার পাঙ্গা মটুকপুর ইউনিয়নের মটুকপুর নয়নপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত গৌরাঙ্গ ওই এলাকার মৃত রাজেন্দ্র চন্দ্র রায়ের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার রাতের কোনো একসময় বাড়ির টয়লেটের ভেতরের সঙ্গে রশি পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেন। সকালে পরিবারের সদস্যরা তাকে ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশে খবর দেন। তবে আত্মহত্যার সঠিক কারণ এখনো জানা যায়নি। ডোমার থানার ওসি মো. হাবিবুল্লা জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন