কুষ্টিয়া কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রধান ফটক-সীমানা প্রাচীর উদ্বোধন, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা, পুরস্কার বিতরণ ও শিক্ষার্থীদের ফিস আদায়করণে সোনালী ব্যাংকের সঙ্গে অনলাইনে পেমেন্ট গেটওয়ে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ৯টায় বিদ্যালয়ের প্রধান ফটক-সীমানা প্রাচীরের উদ্বোধন করেন জেলা প্রশাসক ও প্রতিষ্ঠানটির সভাপতি মো. তৌহিদ বিন-হাসান। কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সিফাত ই মরিয়মের সভাপতিত্বে ক্রীড়া প্রতিযোগিতা, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা, পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. তৌহিদ বিন-হাসান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আবদুল ওয়াদুদ। শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির উপাধ্যক্ষ মনিরা আকতার। স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মৃণাল কান্তি সাহা।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন