নওগাঁ বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নবিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টায় জেলা পরিষদ সম্মেলন কক্ষে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। নওগাঁ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহা. হাছানাত আলীর সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন নওগাঁ জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি মো. আবু বক্কর সিদ্দিক নান্নু, বগুড়া বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. কুদরত-ই-জাহান, নওগাঁ বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক খোন্দকার শাহরিয়ার রহমান, নওগাঁ বিশ^বিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. আলাউদ্দিনসহ নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য ও নওগাঁ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য শেখ মো. রেজাউল ইসলাম, নওগাঁ-৩ আসেনর সংসদ সদস্য ও নওগাঁ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ফজলে হুদা বাবুল, নওগাঁ-২ আসনের সংসদ সদস্য মো. এনামুল হক, নওগাঁ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন, জেলা জামায়াতের আমির আব্দুর রাকিব ও জেলা সেক্রেটারি আ.স.ম সায়েম প্রমুখ।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন