× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত: মে ২০, ২০২৬, ০৩:৫৯ এএম

শিক্ষিকার মৃত্যু খবর শুনে ছাত্রীর হার্ট অ্যাটাকে মৃত্যু

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত: মে ২০, ২০২৬, ০৩:৫৯ এএম

শিক্ষিকার মৃত্যু খবর শুনে ছাত্রীর হার্ট অ্যাটাকে মৃত্যু

নওগাঁর বদলগাছীতে সড়ক দুর্ঘটনায় উম্মে কুলসুম (৪৫) নামে এক স্কুলশিক্ষিকার মৃত্যু হয়েছে। এ ঘটনার খবর শুনে তীব্র মানসিক আঘাতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ (হার্ট অ্যাটাক) হয়ে তাসনিম আরা (১৪) নামের এক অষ্টম শ্রেণির ছাত্রীরও মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।

নিহত উম্মে কুলসুম বদলগাছী লাবণ্য প্রভা কমিউনিটি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ছিলেন। তিনি উপজেলার পুরাতন ব্রিজ এলাকার বাসিন্দা। আর মৃত শিক্ষার্থী তাসনিম আরা একই বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী এবং আধাইপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের আবুল কালাম চৌধুরীর মেয়ে। এ ঘটনায় মমতাজ বেগম নামে আরও এক শিক্ষিকা গুরুতর আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে বিদ্যালয় ছুটির পর উম্মে কুলসুম ও মমতাজ বেগম একটি সিএনজিচালিত অটোরিকশাযোগে বোর্ড পরীক্ষার খাতা সংগ্রহ করতে মহাদেবপুর যাচ্ছিলেন। পথে বদলগাছী-মাতারজী সড়কের চাকরাইল বটতলী নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি ধান মাড়াই মেশিনের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই শিক্ষিকাই গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উম্মে কুলসুমকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত মমতাজ বেগমকে উন্নত চিকিৎসার জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে, প্রিয় শিক্ষিকার মৃত্যুর আকস্মিক খবর বিদ্যালয়ে পৌঁছালে অষ্টম শ্রেণির ছাত্রী তাসনিম আরা তীব্র মানসিক ধাক্কায় জ্ঞান হারিয়ে ফেলে। সহপাঠী ও শিক্ষকেরা দ্রুত তাকে উদ্ধার করে একই হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শামীম ইয়াসার জানান, শিক্ষিকা উম্মে কুলসুম মাথায় প্রচ- আঘাত পাওয়ার কারণে হাসপাতালে আনার আগেই মারা যান। অন্যদিকে, শিক্ষার্থী তাসনিম আরাকে দুপুর ২টার দিকে হাসপাতালে আনা হয়। ধারণা করা হচ্ছে, আকস্মিক তীব্র মানসিক শকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে।

লাবণ্য প্রভা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম বলেন, একই দিনে শিক্ষিকা ও ছাত্রীর এই অকাল মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এই মর্মান্তিক ঘটনা আমাদের বাগরুদ্ধ করে দিয়েছে।

বদলগাছী থানার ওসি রুহুল আমীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ নিহতদের মরদেহ হেফাজতে নিয়েছে। দুর্ঘটনাকবলিত সিএনজি ও ধান মাড়াই মেশিন জব্দ করা হলেও চালকেরা পালিয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

রূপালী বাংলাদেশ

Link copied!