× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: মে ২২, ২০২৬, ০১:২৪ এএম

স্বাস্থ্য খাতে জিডিপির ৫ শতাংশ বরাদ্দ চায় এনডিএফ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: মে ২২, ২০২৬, ০১:২৪ এএম

স্বাস্থ্য খাতে জিডিপির  ৫ শতাংশ বরাদ্দ চায়  এনডিএফ

জাতীয় বাজেটে স্বাস্থ্য খাতে সরকারি ব্যয় ধাপে ধাপে জিডিপির ৫ শতাংশে উন্নীত করার দাবি জানিয়েছে ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ)। সংগঠনটির নেতারা বলেন, বর্তমানে স্বাস্থ্য খাতে সরকারি বরাদ্দ জিডিপির মাত্র ০.৭ শতাংশ, যা জনগণের চিকিৎসা চাহিদার তুলনায় অত্যন্ত অপ্রতুল।

রাজধানীর সেগুনবাগিচায় গত বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত ‘জাতীয় স্বাস্থ্য বাজেট ২০২৬-২৭’ শীর্ষক গোলটেবিল বৈঠকে এসব দাবি ও সুপারিশ তুলে ধরা হয়।

বৈঠকে সভাপতিত্ব করেন এনডিএফ সভাপতি অধ্যাপক ডা. নজরুল ইসলাম এবং সঞ্চালনা করেন মহাসচিব অধ্যাপক ডা. মাহমুদ হোসেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন অর্থনীতিবিদ ও গবেষক ডা. মিজানুর রহমান। তিনি বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সুপারিশ অনুযায়ী স্বাস্থ্য খাতে জিডিপির কমপক্ষে ৫ শতাংশ ব্যয় প্রয়োজন হলেও বাংলাদেশে বর্তমানে সরকারি ব্যয় মাত্র ০.৭ শতাংশ। একই সঙ্গে দেশের মোট স্বাস্থ্য ব্যয়ের প্রায় ৭০ শতাংশ জনগণকে নিজস্ব অর্থ থেকে বহন করতে হচ্ছে, যা নিম্ন ও মধ্যবিত্ত মানুষের জন্য বড় ধরনের আর্থিক চাপ তৈরি করছে।

বিশেষ অতিথি ডা. মোসলেহউদ্দিন ফরিদ স্বাস্থ্য খাতে বরাদ্দ বৃদ্ধির পাশাপাশি জবাবদিহিমূলক ও জনমুখী স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। বক্তারা বলেন, চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীর ঘাটতি, জেলা পর্যায়ে আধুনিক চিকিৎসাসেবার অভাব এবং রাজধানীকেন্দ্রিক স্বাস্থ্যব্যবস্থার কারণে সাধারণ মানুষ কাক্সিক্ষত চিকিৎসা পাচ্ছে না।

এনডিএফ স্বাস্থ্য খাতে জিডিপির ৫ শতাংশ বরাদ্দের পাশাপাশি মাথাপিছু স্বাস্থ্য বরাদ্দ ১০০ ডলারে উন্নীত করার দাবি জানায়। একই সঙ্গে জেলা পর্যায়ে আইসিইউ, এনআইসিইউ, ডায়ালাইসিস, ক্যানসার ও হৃদরোগ চিকিৎসা কেন্দ্র সম্প্রসারণ করে জেলাগুলোকে মেডিকেল হাবে রূপান্তরের সুপারিশ করা হয়।

সংগঠনটি জাতীয় স্বাস্থ্যবিমা চালু, গ্রামীণ স্বাস্থ্যসেবায় বিশেষ প্রণোদনা, সরকারি হাসপাতালে ওষুধ সরবরাহ বৃদ্ধি এবং ডিজিটাল স্বাস্থ্যব্যবস্থা ও টেলিমেডিসিন সম্প্রসারণেরও দাবি জানায়।

 

রূপালী বাংলাদেশ

Link copied!