× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

প্রতিবাদ মিছিল

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: মে ২৩, ২০২৬, ০১:০৮ এএম

প্রতিবাদ মিছিল

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দেশের বিভিন্ন স্থানে শিশুধর্ষণ ও হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকালে সোনারগাঁও প্রেসক্লাবের সামনে এ কর্মসূচির আয়োজন করে সোনারগাঁ উপজেলা খেলাঘর। এতে সংগঠনের সদস্য, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল প্রেসক্লাবের সামনে থেকে শুরু হয়ে উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনারে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় প্রতিবাদ সভা। খেলাঘরের সংগঠক মাহবুবুল ইসলাম সুমনের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন খেলাঘরের সাধারণ সম্পাদক রাজা রহমান, শিশুসাহিত্যিক ও সিসিমপুরের সাবেক কান্ট্রি ডিরেক্টর শাহ আলম, খেলাঘরের সদস্য কাজী নাজমুল ইসলাম লিটু, উপজেলা উদীচীর সভাপতি শংকর প্রকাশ, সোনারগাঁও প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক রবিউল হুসাইন এবং হাসি আলমসহ আরও অনেকে।

রূপালী বাংলাদেশ

Link copied!