× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বন্ধ বেনাপোল বন্দর

বেনাপোল (যশোর) প্রতিনিধি

প্রকাশিত: মে ২৪, ২০২৬, ০৭:০০ এএম

বন্ধ বেনাপোল বন্দর

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী সোমবার থেকে রোববার (৩১ মে) পর্যন্ত টানা সাত দিন বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতের সঙ্গে আমদানি-রপ্তানিসহ কাস্টমস ও বন্দরের প্রধান কার্যক্রম বন্ধ থাকবে। গতকাল শনিবার দুপুরে বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বদরুজ্জামান বনি বিষয়টি নিশ্চিত করেন। আগামী ১ জুন থেকে পুনরায় বাণিজ্য সচল হবে। তবে ছুটির সময়ে দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী চলাচল স্বাভাবিক থাকবে। এনবিআরের নির্দেশে কাস্টমস হাউস সীমিত আকারে খোলা থাকলেও ব্যবসায়ীরা ছুটিতে থাকায় পণ্য খালাসের সম্ভাবনা কম। টানা বন্ধে বন্দরে বড় ধরনের পণ্যজটের আশঙ্কা করছেন আমদানিকারকেরা। বেনাপোল বন্দরের পরিচালক (ট্রাফিক) মো. শামীম হোসেন জানান, ছুটির দিনগুলোতে বন্দরে নাশকতা এড়াতে আনসার ও পোর্ট থানার সমন্বয়ে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!