× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: মে ২৫, ২০২৬, ০৫:৪৮ এএম

মানববন্ধন

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: মে ২৫, ২০২৬, ০৫:৪৮ এএম

মানববন্ধন

নারী ও শিশুধর্ষণ, হত্যা ও নির্যাতনের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স এবং সকল মামলার দ্রুত নিষ্পত্তি ও সুষ্ঠু বিচার নিশ্চিতকরণে কুড়িগ্রামে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল ১১টায় অ্যাসোসিয়েশন ফর অল্টারনেটিভ ডেভেলপমেন্ট (অঋঅউ)-এর আয়োজনে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন, আফাদ কুড়িগ্রাম এর নির্বাহী প্রধান সাইদা ইয়াসমিন, সমন্বয়কারী রেশমা সুলতানা, প্রজেক্ট ম্যানেজার ফারজানা ফৌজিয়া, কার্তিক চন্দ্র সেন, কাজল কুমার রায় প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, দেশে একের পর এক শিশু ধর্ষণের ঘটনায় আমরা অভিভাবকরা খুবই উদ্বিগ্ন। আমরা কন্যাসন্তানদের নিয়ে অত্যন্ত লজ্জাজনক অবস্থায় ভীতিকর পরিস্থিতিতে রয়েছি। রামিসা আপনার আমার আমাদের সবার সন্তান। রামিসার ধর্ষণকারীর দৃষ্টিান্তমুলক শাস্তি নিশ্চিত করা আমাদের সকলের দায়িত্ব। বক্তারা আরও বলেন, আমাদের দেশে নারী ও শিশু নির্যাতন আইন রয়েছে। নারী ও শিশুর জন্য আলাদা ট্রাইবুনাল থাকা সত্ত্বেও ধর্ষণকারীরা পার পেয়ে যাচ্ছে। দিনে দিনে ধর্ষণের সংখ্যা আরও বেড়ে যাচ্ছে।

রূপালী বাংলাদেশ

Link copied!