× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: মে ২৫, ২০২৬, ০৬:০৩ এএম

কমিটি গঠনের ২৪ ঘণ্টা না পেরোতেই আহ্বায়কের পদত্যাগ

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: মে ২৫, ২০২৬, ০৬:০৩ এএম

কমিটি গঠনের ২৪ ঘণ্টা না পেরোতেই আহ্বায়কের পদত্যাগ

কুড়িগ্রামে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নাগেশ্বরী উপজেলা আহ্বায়ক কমিটি ঘোষণার ২৪ ঘণ্টা পার হতে না হতেই নাটকীয় ঘটনার জন্ম হয়েছে। নবগঠিত কমিটির আহ্বায়ক আলমগীর হোসেন দায়িত্ব পাওয়ার একদিনের মধ্যেই পদত্যাগ করেছেন। তবে এই পদত্যাগকে ঘিরে তৈরি হওয়া ধোঁয়াশার মধ্যে জেলা কমিটি দাবি করেছে, নিজেদের মধ্যকার ভুল বোঝাবুঝি দূর হওয়ায় তিনি এরই মধ্যে তার পদত্যাগপত্রটি প্রত্যাহার করে নিয়েছেন।

দলীয় সূত্রে জানা গেছে, গত শনিবার সকালে আলমগীর হোসেনকে আহ্বায়ক করে ৫৩ সদস্যবিশিষ্ট নাগেশ্বরী উপজেলা আহ্বায়ক কমিটির অনুমোদন দেয় এনসিপির কুড়িগ্রাম জেলা কমিটি। কিন্তু কমিটি অনুমোদনের কয়েক ঘণ্টার মাথায় ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে জেলা কমিটির কাছে লিখিত পদত্যাগপত্র জমা দেন নবগঠিত কমিটির আহ্বায়ক। কমিটি ঘোষণার মাত্র একদিনের মধ্যেই শীর্ষ পদের এমন আকস্মিক পদত্যাগের ঘটনায় স্থানীয় নেতাকর্মীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয় এবং জেলাজুড়ে রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

আলমগীর হোসেন তার পদত্যাগপত্রে উল্লেখ করেন, সম্পূর্ণ ব্যক্তিগত ও পারিবারিক কারণে দলের এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করা তার পক্ষে সম্ভব হচ্ছে না। তাই তিনি স্বেচ্ছায় ও সজ্ঞানে এই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

এ বিষয় জানতে আলমগীর হোসেনের মুঠোফোনে যোগাযোগ করা হলে বিষয়টি এড়িয়ে গিয়ে বলেন, ‘আমি একটু ব্যস্ত আছি, পরে কথা বলব।’ এর পরপরই তিনি তার ফোন সংযোগটি বিচ্ছিন্ন করে দেন।

এদিকে বিষয়টি নিয়ে দলের ভেতরে ব্যাপক গুঞ্জন ছড়িয়ে পড়লে মুখ খোলেন এনসিপির কুড়িগ্রাম জেলা আহ্বায়ক মুকুল মিয়া। তিনি ঘটনাটিকে একটি সাময়িক সংকট হিসেবে উল্লেখ করে বলেন, নিজেদের মধ্যে কিছু অভ্যন্তরীণ ভুল বোঝাবুঝির কারণে এমন একটি পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। তবে বিষয়টি গুরুত্ব সহকারে সমাধান করা হয়েছে। তিনি (আলমগীর হোসেন) এরই মধ্যে তার পদত্যাগপত্রটি প্রত্যাহার করে নিয়েছেন এবং দলেই আছেন।

নেতৃত্বের এই ২৪ ঘণ্টার নাটকীয়তা নিয়ে দলটির মাঠপর্যায়ের কর্মীদের মাঝে এক ধরনের অস্বস্তি তৈরি হলেও জেলা নেতারা বিষয়টিকে স্বাভাবিক রাজনৈতিক ভুল বোঝাবুঝি হিসেবেই দেখছেন।

রূপালী বাংলাদেশ

Link copied!