নওগাঁয় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬ এর ক্রীড়া, সাংস্কৃতিক বিষয়ভিত্তিক কুইজ, কাবিং উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত রোববার বিকেল ৪টায় নওগাঁ সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে নওগাঁ সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজন দুই দিনব্যাপী প্রতিযোগিতার আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি থেকে বক্তব্য রাখেন ও পুরস্কার বিতরণ করেন নওগাঁ সদর আসনের সংসদ সদস্য মো. জাহিদুল ইসলাম ধলু। নওগাঁ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহীন মাহমুদের সভাপতিত্বে নওগাঁ সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এস এম মিজানুর রহমান, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম বেলাল, জেলা যুবদলের আহ্বায়ক মাসুদ হায়দার টিপু, জেলা ছাত্রদলের আহ্বায়ক মামুন বিন ইসলাম দোহা প্রমুখ।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন