× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ভিনদেশ ডেস্ক

প্রকাশিত: মে ২৬, ২০২৬, ০৬:৫৩ এএম

যুদ্ধবিরতির মাঝেও তেহরানের কড়া হুঁশিয়ারি

ভিনদেশ ডেস্ক

প্রকাশিত: মে ২৬, ২০২৬, ০৬:৫৩ এএম

যুদ্ধবিরতির মাঝেও তেহরানের কড়া হুঁশিয়ারি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য শান্তি সমঝোতার আলোচনা চললেও নতুন করে কোনো আগ্রাসন হলে তার জবাব ভয়াবহ হবে বলে কড়া হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির সশস্ত্র বাহিনীর সূত্র জানিয়েছে, যুক্তরাষ্ট্র বা ইসরায়েল আবারও হামলার পথ বেছে নিলে এবার সম্পূর্ণ ভিন্ন কৌশল ও অস্ত্র দিয়ে পাল্টা জবাব দেওয়া হবে। তেহরানের সংবাদমাধ্যম তাসনিম জানিয়েছে, আলোচনার টেবিলে থাকলেও ইরান পূর্ণ সামরিক প্রস্তুতিতে রয়েছে। দেশটি মনে করছে, অতীত অভিজ্ঞতার কারণে যুক্তরাষ্ট্রের ওপর পুরোপুরি ভরসা করা সম্ভব নয়। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে আলোচনা এগোচ্ছে, তবে কোনো তাড়াহুড়ো করে চুক্তি করা হবে না। তার ভাষায়, ভুল করার সুযোগ নেই এবং চুক্তি হতে হবে ‘নিখুঁত’। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ওয়াশিংটন কোনো দুর্বল সমঝোতা করবে না। আলোচনার মূল লক্ষ্য হলো হরমুজ প্রণালি আবার জাহাজ চলাচলের জন্য পুরোপুরি খুলে দেওয়া এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে স্থায়ী সমাধানে পৌঁছানো। এদিকে প্রায় তিন মাস পর হরমুজ প্রণালি দিয়ে আবার তেল ও গ্যাসবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে। চীন ও পাকিস্তানের উদ্দেশে কয়েকটি জ্বালানিবাহী জাহাজ প্রণালি অতিক্রম করেছে বলে জানা গেছে। বিশ্লেষকদের মতে, যুদ্ধবিরতি কার্যকর থাকলেও মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখনো পুরোপুরি স্থিতিশীল হয়নি। কূটনৈতিক আলোচনার পাশাপাশি দুই পক্ষই সামরিক প্রস্তুতি বজায় রাখছে।

 

রূপালী বাংলাদেশ

Link copied!