× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ভিনদেশ ডেস্ক

প্রকাশিত: মে ২৬, ২০২৬, ০৬:৫৩ এএম

কঙ্গোতে ইবোলা আতঙ্ক, সন্দেহভাজন আক্রান্ত ৯০০ ছাড়াল

ভিনদেশ ডেস্ক

প্রকাশিত: মে ২৬, ২০২৬, ০৬:৫৩ এএম

কঙ্গোতে ইবোলা আতঙ্ক, সন্দেহভাজন আক্রান্ত ৯০০ ছাড়াল

ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোতে ইবোলা সংক্রমণ উদ্বেগজনকভাবে বেড়ে চলেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, দেশটিতে এখন পর্যন্ত ৯০০-এর বেশি সন্দেহভাজন রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে অন্তত ১০১ জনের শরীরে সংক্রমণ নিশ্চিত করা হয়েছে। রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদরোস আধানোম গেব্রেয়াসুস জানান, সংক্রমণ পরিস্থিতি মোকাবিলায় নজরদারি আরও জোরদার করা হয়েছে। তবে সর্বশেষ তথ্যে মৃত্যুর হালনাগাদ সংখ্যা প্রকাশ করা হয়নি। এর আগে কঙ্গোর স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছিল, দেশটির তিনটি প্রদেশে ৮৬৭ জন সন্দেহভাজন রোগীর বিপরীতে ২০৪ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। ফলে দেশজুড়ে আতঙ্ক বাড়ছে। ইবোলা একটি অত্যন্ত প্রাণঘাতী ভাইরাসজনিত রোগ। আক্রান্ত ব্যক্তির শরীরের তরল পদার্থের সংস্পর্শে এ রোগ দ্রুত ছড়িয়ে পড়ে। সংক্রমিতদের মধ্যে তীব্র জ্বর, রক্তক্ষরণ, অঙ্গ বিকল হওয়াসহ গুরুতর শারীরিক জটিলতা দেখা দিতে পারে। গত ১৫ মে কঙ্গো সরকার আনুষ্ঠানিকভাবে ইবোলা প্রাদুর্ভাব ঘোষণা করে। বর্তমানে ছড়িয়ে পড়া সংক্রমণটি বান্ডিবুগিও ধরনের, যার জন্য এখনো কোনো অনুমোদিত টিকা বা নির্দিষ্ট চিকিৎসা নেই। বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত সংক্রমণ শনাক্ত, আক্রান্তদের আলাদা রাখা এবং জনসচেতনতা বাড়ানো না গেলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে।

 

রূপালী বাংলাদেশ

Link copied!