‘বিশ্ব দুগ্ধ উৎপাদনে নারী খামারি, উন্নয়নের অগ্রযাত্রা’ প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামে নানা আয়োজনে বিশ্ব দুগ্ধ দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে গত সোমবার সকালে জেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি কার্যালয় চত্বর প্রদক্ষিণ করে। পরে জেলা প্রাণিসম্পদ দপ্তরের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেনÑ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. হাবিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপ-পরিচালক আব্দুল আজিজ প্রধান, জেলা ট্রেনিং অফিসার ডা. ইদ্রিস আলী এবং ভেটেরিনারি অফিসার ডা. মাহমুদুল হাসান। এ সময় জেলার নয়টি উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তাগণ, ডেইরি অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ, নারী খামারিসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন