নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নে তৃষা (২১) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের স্বজনরা তাকে হত্যার পর মরদেহ ঝুলিয়ে রাখার অভিযোগ তুলেছেন। তবে প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলে ধারণা করছে পুলিশ। গত রোববার দুপুরে উপজেলার জামপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ভাদুড়িকান্দা গ্রামে এ ঘটনা ঘটে। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। নিহত তৃষা ওই এলাকার মৃত নুরুল ইসলামের মেয়ে। পরিবার সূত্রে জানা যায়, তৃষার বোনকে আনতে যাওয়ার বিষয়কে কেন্দ্র করে তার শ্বশুরের সঙ্গে বাগবিত-া হয়। এ নিয়ে পারিবারিক বিরোধের একপর্যায়ে তিনি নিজ ঘরে গলায় ফাঁস দেন বলে দাবি করেছেন স্বজনরা।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন