× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশিত: জুন ৩, ২০২৬, ০৬:২৫ এএম

টায়ার চুরি করতে এসে গণপিটুনিতে নিহত ১

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশিত: জুন ৩, ২০২৬, ০৬:২৫ এএম

টায়ার চুরি করতে এসে গণপিটুনিতে নিহত ১

মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী বাসস্ট্যান্ড এলাকায় টায়ার চুরির অভিযোগে স্থানীয় জনতার হাতে আটক এক ব্যক্তি গণপিটুনিতে নিহত হয়েছেন। নিহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। গতকাল মঙ্গলবার ভোররাতে বামন্দী বাসস্ট্যান্ডের খোকন এন্টারপ্রাইজ নামের একটি টায়ারের দোকানে এ ঘটনা ঘটে। খবর পেয়ে গাংনী থানার ওসি উত্তম কুমার দাসের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। পরে মেহেরপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) মেহেদি হাসান ঘটনাস্থল পরিদর্শন করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোরের দিকে পাঁচ সদস্যের একটি দল একটি পিকআপ ভ্যান নিয়ে খোকন এন্টারপ্রাইজে আসে।

তারা দোকানের তালা ভেঙে কয়েকটি ট্রাকের টায়ার পিকআপে তোলার চেষ্টা করে।

এ সময় দোকান মালিক বিষয়টি টের পেয়ে চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে আসেন। স্থানীয়দের ধাওয়া খেয়ে চারজন পালিয়ে গেলেও একজন আটক হন। প্রত্যক্ষদর্শীদের দাবি, আটকের পর উত্তেজিত জনতা তাকে মারধর করলে তিনি গুরুতর আহত হন। পরে তার মৃত্যু হয়।

খোকন এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী তুষার হোসেন বলেন, ‘মঙ্গলবার ভোরে দোকানের সিসিটিভি ক্যামেরায় দেখতে পাই, একটি পিকআপ ভ্যানে টায়ার তোলা হচ্ছে। বিষয়টি বুঝতে পেরে চিৎকার করলে স্থানীয় লোকজন এগিয়ে আসে। পরে একজনকে আটক করা হয়।’

গাংনী থানার ওসি উত্তম কুমার দাস বলেন, নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। পুলিশ জানিয়েছে, ঘটনাটির সবদিক তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!