দুই দিন পিছিয়ে সরকারি ও বেসরকারি নি¤œ মাধ্যমিক, মাধ্যমিক এবং স্কুল অ্যান্ড কলেজ পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের অর্ধবার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষা ১ জুলাই শুরু হচ্ছে। গতকাল মঙ্গলবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) অধিদপ্তরের এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।
অফিস আদেশে নতুন পরীক্ষার তারিখও ঘোষণা করা হয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১ জুলাই পরীক্ষা শুরু হবে। পরীক্ষা শেষ হবে ১৬ জুলাই।
মাউশি থেকে সব সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, অনিবার্য কারণে শিক্ষা মন্ত্রণালয়ের ২০ মের প্রজ্ঞাপনে পরীক্ষার সময়সূচি ২০২৬-এর অর্ধবার্ষিক, প্রাক্-নির্বাচনি পরীক্ষার তারিখ ২৮ জুন (রোববার) থেকে ১৩ জুলাইয়ের (সোমবার) পরিবর্তে ১ জুলাই (বুধবার) শুরু করে ১৬ জুলাই (বৃহস্পতিবার) শেষ করার জন্য নির্দেশ দেওয়া হলো।
এ নির্দেশনা সরকারি ও বেসরকারি নি¤œ মাধ্যমিক, মাধ্যমিক এবং স্কুল অ্যান্ড কলেজ পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ ও প্রধান শিক্ষকদের বাস্তবায়নের জন্য পাঠানো হয়েছে। নির্দেশনা মেনে চলতে সব শিক্ষাপ্রতিষ্ঠানকে অনুরোধ করা হয়েছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন