× UCB Sticker Card
বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ২৫, ২০২৬, ০২:০৯ এএম

বললেন শিক্ষামন্ত্রী

নিয়োগ আটকে দেওয়া মামলাকারী শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ২৫, ২০২৬, ০২:০৯ এএম

নিয়োগ আটকে দেওয়া  মামলাকারী শিক্ষকদের  বিরুদ্ধে ব্যবস্থা

মামলা করে নিয়োগ কার্যক্রম আটকে দেওয়া শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। এ ছাড়া ২০২৭ সালের এসএসি পরীক্ষা জানুয়ারিতে ও ২০২৮ সাল থেকে শিক্ষা কারিকুলাম পরিবর্তন করা হবে বলে জানান শিক্ষামন্ত্রী।

রাজধানীর আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজে গতকাল বুধবার আসন্ন এইচএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। সভায় অন্যান্যের মধ্যে ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকার চেয়ারম্যান প্রফেসর আক্তারুজ্জামান এবং সচিব অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার ও ময়মনসিংহ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের কেন্দ্র সচিবরা উপস্থিত ছিলেন।

মন্ত্রী বলেন, ‘৯ মাসের পিটিআই ট্রেনিং, পিএসসির ব্যাকলগ কিংবা এনটিআরসিএর শিক্ষক নিয়োগÑ সব জায়গায় মামলা দিয়ে স্থবিরতা তৈরি করা হচ্ছে। ১৫ হাজার শিক্ষক নির্বাচিত হওয়ার পরও মামলা করে নিয়োগ আটকে দেওয়া হয়েছে। একটি গ্রুপ ও অ্যাসোসিয়েশনের কিছু লোক এই মামলার সঙ্গে জড়িত। আমি তাদের চিহ্নিত করছি।’

তিনি আরও বলেন, ‘যারা জাতি গঠনের অগ্রযাত্রায় বাধা সৃষ্টি করে, তারা রাষ্ট্রের শত্রু, দেশের শত্রু। এ বিষয়ে মহামান্য আদালতের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। সরকারও তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেবে।’

অন্যদিকে ২০২৭ সালের জানুয়ারিতে এসএসসি পরীক্ষা আয়োজনের বিষয়ে মন্ত্রী বলেন, ‘আপনি যদি ভিন্নভাবে চিন্তা করেন, তাহলে এসএসসি ও এইচএসসি মিলিয়ে প্রায় ২০ লাখ শিক্ষার্থীর ক্ষেত্রে ৪০ লাখ শিক্ষাবর্ষ নষ্ট হয়। আমাদের অবশ্যই উপলব্ধি করতে হবে, এটি দেশের ডেমোগ্রাফিক ডিভিডেন্ডকে পিছিয়ে দেয়। শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব এই সময়কে সমন্বয় করা। আমরা সেই চেষ্টা করছি।’

এ কারণে ২০২৭ সালের এসএসসি পরীক্ষা জানুয়ারি মাসে নেওয়া হবে বলে জানান মন্ত্রী। তিনি বলেন, ‘সেটিকে আমরা আরও কিছুটা পিছিয়ে নিতে পারতাম। বিষয়টি নিয়ে আমরা শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ সব স্টেকহোল্ডারের মতামত নিয়েছি। তারা বলেছেন, রোজা ও ঈদের আগেই পরীক্ষা শেষ হওয়া ভালো। সে জন্য আমরা সবার মতামতের ভিত্তিতে এ সিদ্ধান্ত নিয়েছি।’

পরীক্ষায় নকল ও প্রশ্নফাঁসের বিরুদ্ধে ফের জিরো টলারেন্স নীতির উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘আসন্ন এইচএসসি পরীক্ষায় যদি কোনো শিক্ষার্থীর কাছে নকল পাওয়া যায়, তাকে ডিটেনশনে বা আইনের আওতায় আনা হবে। একই সঙ্গে কোনো পরীক্ষাকেন্দ্রে নকল পাওয়া গেলে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান বা কেন্দ্রপ্রধানকেও আইনের আওতায় আনা হবে।’

এখন আর আগের মতো নকল নেই, তবে নকলের রূপ পরিবর্তন হয়েছে মন্তব্য করে মন্ত্রী বলেন, “সে জন্য পুরোনো ‘পরীক্ষা আইন’ সংশোধন করে বর্তমান সময়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা হয়েছে। নকল ও প্রশ্নফাঁসের বিষয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।”

রূপালী বাংলাদেশ

Link copied!