ঢাকা শুক্রবার, ২৬ জুন, ২০২৬

গাজীপুর সিটিতে ড্রেন পরিষ্কার কার্যক্রম শুরু

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
প্রকাশিত: জুন ২৬, ২০২৬, ০৫:৪৫ এএম

গাজীপুর সিটি করপোরেশনের সব ওয়ার্ডে একযোগে শুরু হয়েছে ড্রেন পরিষ্কার কার্যক্রম। গতকাল বৃহস্পতিবার গাজীপুর সিটির প্রশাসক মো. শওকত হোসেন সরকার ও প্রধান নির্বাহী কর্মকর্তা তানজিলা খানমের নেতৃত্বে ১ থেকে ৫৭ নম্বর ওয়ার্ডে একযোগে ড্রেন পরিষ্কার কার্যক্রম উদ্বোধন করা হয়। একই সঙ্গে নগরীর বিভিন্ন এলাকায় তিনটি নতুন রাস্তা ও আরসিসি ড্রেন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী মো. আব্দুল বারেক, অতিরিক্ত প্রধান প্রকৌশলী সুদীপ বসাক, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. সোহেল রানাসহ করপোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

নগরবাসীকে পরিচ্ছন্ন, নিরাপদ ও আধুনিক নগরসেবা প্রদানের লক্ষ্যে গাজীপুর সিটি করপোরেশন ধারাবাহিকভাবে পরিচ্ছন্নতা ও বিভিন্ন উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছে বলে জানান প্রশাসক মো. শওকত হোসেন সরকার।