× UCB Sticker Card
বুধবার, ০১ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রাজশাহী ব্যুরো

প্রকাশিত: জুলাই ১, ২০২৬, ০৩:৪১ এএম

রাজশাহী সিটির হাজার কোটি টাকার বাজেট পেশ

রাজশাহী ব্যুরো

প্রকাশিত: জুলাই ১, ২০২৬, ০৩:৪১ এএম

রাজশাহী সিটির হাজার  কোটি টাকার বাজেট পেশ

নাগরিক সেবার মানোন্নয়ন, বাস্তবসম্মত আয়-ব্যয়ের মধ্যে সমন্বয় এবং টেকসই নগর উন্নয়নের লক্ষ্য নিয়ে ২০২৬-২৭ অর্থবছরের জন্য এক হাজার ৯ কোটি ৬৬ লাখ টাকার বেশি বাজেট প্রস্তাব ঘোষণা করেছে রাজশাহী সিটি করপোরেশন। গতকাল মঙ্গলবার বিকেলে রাজশাহী সিটি করপোরেশনের সিটি হলরুম, অ্যানেক্স ভবনে ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত এবং ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাব ঘোষণা উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন।

সংবাদ সম্মেলনে প্রশাসক জানান, নাগরিকদের সুযোগ-সুবিধা নিশ্চিত করার পাশাপাশি আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য রেখে নতুন অর্থবছরের বাজেট প্রণয়ন করা হয়েছে। তিনি বলেন, ২০২৫-২৬ অর্থবছরের মূল বাজেটের আকার ছিল ৮০৬ কোটি ৬১ লাখ ২১ হাজার ২১১ টাকা ৩৬ পয়সা। সংশোধিত বাজেটে তা বেড়ে দাঁড়িয়েছে ৯৩৪ কোটি ৫২ লাখ ৮০ হাজার ৪২৩ টাকা ৪৯ পয়সা। আগামী দিনে নাগরিক সুযোগ-সুবিধার প্রতি লক্ষ্য রেখে সম্পূর্ণ বাস্তবতার নিরিখে আয়ের সঙ্গে ব্যয়ের সংগতি রেখে নতুন অর্থবছরের বাজেট প্রণয়ন করা হয়েছে।

তিনি আরও জানান, আয় ও ব্যয় সমপরিমাণ ধরে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে এক হাজার ৯ কোটি ৬৬ লাখ ৩০ হাজার ৬৫ টাকা ৮১ পয়সা।

সংবাদ সম্মেলনে প্রশাসক গণমাধ্যমের ভূমিকাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে বলেন, সাংবাদিকরা সমাজের আয়না ও জাতির বিবেক। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে রাজশাহীর উন্নয়ন, সম্ভাবনা ও ইতিবাচক অগ্রযাত্রাকে দেশ-বিদেশে তুলে ধরতে গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন তিনি। প্রশাসক বলেন, জনগণের আস্থা ও প্রত্যাশার প্রতিফলন ঘটিয়ে এই বাজেট সফলভাবে বাস্তবায়ন করা হবে। একই সঙ্গে পরিচ্ছন্ন, আধুনিক, সবুজ, স্বাস্থ্যকর, নিরাপদ ও বাসযোগ্য রাজশাহী নগরী গড়ে তুলতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।

সংবাদ সম্মেলনে রাজশাহী সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

রূপালী বাংলাদেশ

Link copied!