× UCB Sticker Card
বুধবার, ০১ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ১, ২০২৬, ০৩:৫৩ এএম

অসুস্থ হয়ে হাসপাতালে পোশাক কারখানার অর্ধশতাধিক শ্রমিক

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ১, ২০২৬, ০৩:৫৩ এএম

অসুস্থ হয়ে হাসপাতালে  পোশাক কারখানার  অর্ধশতাধিক শ্রমিক

ঢাকার অদূরে সাভারের আশুলিয়ার একটি পোশাক কারখানার অর্ধশতাধিক শ্রমিক হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। শ^াসকষ্ট ও মাথাব্যথার সমস্যা নিয়ে শ্রমিকরা হাসপাতালে আসেন বলে জানান চিকিৎসক। তবে কী কারণে শ্রমিকরা হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন, তা প্রাথমিকভাবে জানা যায়নি। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে আশুলিয়ার কাঠগড়া আমতলা এলাকার ম্যাগপাই কম্পোজিট টেক্সটাইল লিমিটেড কারখানায় এ ঘটনা ঘটে। পরে অসুস্থ শ্রমিকদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়।

শ্রমিক ও কারখানার কর্মকর্তারা জানান, প্রতিদিনের মতো সকালে কাজে যোগ দেন তারা। সকাল সাড়ে ১০টার দিকে হঠাৎ শ্রমিকদের কয়েকজন অসুস্থ হয়ে পড়েন। তাদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। কারখানাটিতে এক হাজার ১০০ শ্রমিক কাজ করেন। এর মধ্যে ৫০ জন অসুস্থ হন। তাদের প্রথমে কারখানার মেডিক্যাল সেন্টার ও পরে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। অনেকেই প্রাথমিক চিকিৎসায় সুস্থ হয়ে হাসপাতাল ত্যাগ করেন।

কারখানায় সুইং বিভাগে কাজ করা সামিউল ইসলাম বলেন, প্রতিদিনের মতো আমরা সবাই কাজে এসেছিলাম। হঠাৎ মেশিনের ভেতর থেকে একটা গন্ধ আসে। এরপর নিশ^াস নিতে কষ্ট হচ্ছিল। হাত-পা অবশ হয়ে আসে, বমি বমি ভাব হচ্ছিল, মাথা ঘুরে পড়ে যাই। পরে আমাদের নিচে মেডিক্যাল সেন্টারে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। যারা প্রাথমিক চিকিৎসার পর সুস্থ হয়েছেন, তাদের সেখানেই রাখা হয়েছে। আর যাদের অবস্থা সেখানে সামাল দেওয়া সম্ভব হয়নি, তাদের কোম্পানির নিজস্ব গাড়িতে করে হাসপাতালে পাঠানো হয়েছে।

কারখানার ফায়ার সেফটি অফিসার নাহিদ বলেন, সকালে আমরা গেটে কর্মীদের চেক করছিলাম। যাদের শরীর একটু খারাপ ছিল, তাদের বসিয়ে রাখা হয়েছিল এবং বলা হয়েছিল, আপনারা বিশ্রাম নিন, সুস্থ হয়ে তারপর ডিউটি করবেন। এরপর সবকিছু স্বাভাবিকভাবেই চলছিল। সকাল ১০টা থেকে ১১টার মধ্যে হঠাৎ ফ্লোর থেকে একের পর এক কর্মী আমাদের মেডিক্যাল সেন্টারে আসতে শুরু করেন। আমরা তাদের প্রাথমিক চিকিৎসা দিই। যাদের সমস্যা বেশি ছিল, তাদের হাসপাতালে পাঠানো হয়। সেখানে ডাক্তাররা চিকিৎসা দিচ্ছেন। এখন মোটামুটি সবাই সুস্থ আছেন, ভালো আছেন।

রূপালী বাংলাদেশ

Link copied!