× UCB Sticker Card
বুধবার, ০৮ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ৮, ২০২৬, ০৬:২১ এএম

সরকারি ক্রয় কার্যক্রম ই-জিপি সিস্টেমে করতে চায় সরকার

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ৮, ২০২৬, ০৬:২১ এএম

সরকারি ক্রয় কার্যক্রম  ই-জিপি সিস্টেমে  করতে চায় সরকার

দক্ষ, স্বচ্ছ ও সময়মতো সরকারি ক্রয় নিশ্চিত করতে চায় সরকার। এ জন্য দেশে সরকারি ক্রয় কার্যক্রম ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট (ই-জিপি) সিস্টেমের মাধ্যমে পরিচালনা করতে অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে সরকার।

পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জোনায়েদ সাকী গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত ‘ই-জিপি সিস্টেমের উন্নয়ন, বাধ্যতামূলক ই-জিপি বাস্তবায়ন এবং বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটির (বিপিপিএ) সক্ষমতা বৃদ্ধি’ শীর্ষক দুটি অংশীজন পরামর্শ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

রাজধানীর শেরেবাংলা নগরে দিনের প্রথম কর্মশালা পরিকল্পনা কমিশনের এনইসি-২ সম্মেলনকক্ষে এবং দ্বিতীয় কর্মশালা কমিশনের বিপিপিএ ভবনের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি (বিপিপিএ) আয়োজিত এসব কর্মশালা ছিল ধারাবাহিক অংশীজন পরামর্শ কার্যক্রমের অংশ। কর্মশালাগুলোর উদ্দেশ্য ছিল ই-জিপি সিস্টেমকে আরও শক্তিশালী করা, সরকারি ক্রয়ে বাধ্যতামূলকভাবে ই-জিপি বাস্তবায়ন নিশ্চিত করা এবং বিপিপিএর প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে অংশীজনদের মতামত ও সুপারিশ সংগ্রহ করা।

কর্মশালায় সভাপতিত্ব করেন বিপিপিএর প্রধান নির্বাহী কর্মকর্তা (সচিব) এস এম মঈন উদ্দীন আহম্মেদ। বিশেষ অতিথি ছিলেন বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) সচিব জনাব সিরাজুন নূর চৌধুরী।

বিপিপিএর পরিচালক শাহ ইয়ামিন উল ইসলাম উভয় কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন। এছাড়া বিকেলের কর্মশালায় বিপিপিএর সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট মো. মোশাররফ হোসেন জাতীয় ই-জিপি সিস্টেম উন্নয়নের রোডম্যাপ উপস্থাপন করেন।

প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, উন্নয়ন প্রকল্পসমূহ সময়মতো বাস্তবায়ন সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার এবং সরকারি ক্রয়ে দক্ষতা, স্বচ্ছতা, জবাবদিহি ও অর্থের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে একটি পূর্ণাঙ্গ ও কার্যকর ই-জিপি ব্যবস্থা অপরিহার্য। তিনি বলেন, সরকারি উন্নয়ন ব্যয়ের একটি বড় অংশই সরকারি ক্রয়ের মাধ্যমে ব্যয় হয়। তাই উন্নয়ন প্রকল্পের কাক্সিক্ষত ফলাফল অর্জনে সরকারি ক্রয়ব্যবস্থার সুশাসন আরও শক্তিশালী করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আইএমইডি সচিব সিরাজুন নূর চৌধুরী বলেন, প্রকল্প প্রণয়নের দুর্বলতা অনেক সময় প্রকল্প বাস্তবায়নের কার্যকারিতা ব্যাহত করে। তাই সময়মতো প্রকল্প বাস্তবায়ন, দক্ষতা বাড়ানো এবং উন্নত মানসম্পন্ন ফলাফল নিশ্চিত করতে শক্তিশালী সরকারি ক্রয়ব্যবস্থার পাশাপাশি উন্নত প্রকল্প পরিকল্পনা ও প্রস্তুতির ওপরও সমান গুরুত্ব দিতে হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!